1. admin@mhnews24.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ভূরুঙ্গামারী চা আড্ডায় মুন্সীগঞ্জ থেকে তরুণী এনে গণধর্ষণ অভিযোগে গ্রেফতার ১ ভুট্টা ব্যবসায় ১ কোটি ৬৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগে গ্রেপ্তার ১ নেত্রকোণা দুর্গাপুরে ভার্চুয়ালি যুক্ত হয়ে কৃষি কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান কৃষকের সেবায় নতুন উদ্যোগ, মনোহরদীতে কৃষক কার্ড বিতরণ কার্যক্রম চাঁপাইনবাবগঞ্জ ৬ নং ওর্য়াডে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান ​শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযান ১২টি ভারতীয় চোরাই মোবাইল জব্দ কেশবপুরে সরকারি খাল দখলমুক্ত, কেটে দেওয়া হলো ঘেরের বেড়ি ‘ইত্যাদি’র জনপ্রিয় নানা-নাতি জুটি আজ স্মৃতির পাতায় ‘বড় কোনো পদ না পেলেও আক্ষেপ নেই’—হাসিমুখে যা বললেন লুৎফুজ্জামান বাবর সাতক্ষীরায় শুরু ঐতিহ্যবাহী গুড়পুকুর মেলা

রুহিয়া গিন্নিদেবী আগরওয়াল মহিলা কলেজ পরিদর্শনে ইউএনও

  • প্রকাশের সময় : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৬ বার পঠিত

‎মোঃ সোয়েল রানা, রুহিয়া (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রুহিয়া গিন্নিদেবী আগরওয়াল মহিলা কলেজ পরিদর্শন করেছেন রুহিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আলাউদ্দিন। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে তিনি কলেজটি পরিদর্শন করেন। পরিদর্শন কালে ইউএনও কলেজের সার্বিক শিক্ষা কার্যক্রম, শ্রেণিকক্ষের পরিবেশ ও শিক্ষার্থীদের উপস্থিতির বিষয়ে খোঁজখবর নেন। এ সময় তিনি উচ্চমাধ্যমিক দ্বিতীয় বর্ষের একটি শ্রেণিকক্ষে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি কথা বলেন এবং তাদের পড়াশোনার অগ্রগতি সম্পর্কে জানতে চান। পরে কলেজের অধ্যক্ষ বদরুল ইসলামের সভাপতিত্বে একটি সংক্ষিপ্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় ইউএনও আলাউদ্দিন শিক্ষার মান আরও উন্নত করতে নিয়মিত পাঠদান, শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে উপস্থিতি নিশ্চিত করা এবং শিক্ষাবান্ধব পরিবেশ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। কলেজের সার্বিক পরিবেশ ও শিক্ষা কার্যক্রম ঘুরে দেখে সন্তোষ প্রকাশ করেন ইউএনও। তিনি বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে সুন্দর ও সুশৃঙ্খল পরিবেশ নিশ্চিত করা গেলে শিক্ষার্থীদের মেধা ও প্রতিভার বিকাশ আরও সহজ হয়। মতবিনিময় সভায় কলেজের সহকারী অধ্যাপক রেজানুল হক, আসাদুজ্জামান, মনোয়ার হোসেন, সফিকুল ইসলামসহ অন্যান্য শিক্ষক-কর্মচারী এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
‎
‎তারিখ: ১৬/০৯/২০২৬ইং
‎মোবাইল: ০১৭৯৬০৩০৩৯৭

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24