1. admin@mhnews24.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ভূরুঙ্গামারী চা আড্ডায় মুন্সীগঞ্জ থেকে তরুণী এনে গণধর্ষণ অভিযোগে গ্রেফতার ১ ভুট্টা ব্যবসায় ১ কোটি ৬৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগে গ্রেপ্তার ১ নেত্রকোণা দুর্গাপুরে ভার্চুয়ালি যুক্ত হয়ে কৃষি কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান কৃষকের সেবায় নতুন উদ্যোগ, মনোহরদীতে কৃষক কার্ড বিতরণ কার্যক্রম চাঁপাইনবাবগঞ্জ ৬ নং ওর্য়াডে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান ​শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযান ১২টি ভারতীয় চোরাই মোবাইল জব্দ কেশবপুরে সরকারি খাল দখলমুক্ত, কেটে দেওয়া হলো ঘেরের বেড়ি ‘ইত্যাদি’র জনপ্রিয় নানা-নাতি জুটি আজ স্মৃতির পাতায় ‘বড় কোনো পদ না পেলেও আক্ষেপ নেই’—হাসিমুখে যা বললেন লুৎফুজ্জামান বাবর সাতক্ষীরায় শুরু ঐতিহ্যবাহী গুড়পুকুর মেলা

রুহিয়া ডিগ্রি কলেজে অনার্স প্রথম বর্ষের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৩ বার পঠিত

মোঃ সোয়েল রানা, রুহিয়া (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রুহিয়া ডিগ্রি কলেজে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের অনার্স প্রথম বর্ষের নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হয়েছে। নতুন শিক্ষার্থীদের কলেজ জীবনে স্বাগত জানানো এবং শিক্ষা কার্যক্রম সম্পর্কে ধারণা দিতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বুধবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১১টায় কলেজের আইসিটি ভবনের চতুর্থ তলায় এ ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হয়। কলেজের উপাধ্যক্ষ সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন কলেজের সহকারী অধ্যাপক আসাদ আলী, আনোয়ার হোসেন, সালেহুর রহমান, আফতাব আরিফ, রাজিউর রহমান এবং প্রভাষক মাহমুদুল হান্নান, বদরুদ্দোজা, নূর ইসলাম মনা প্রমুখ। বক্তারা নবীন শিক্ষার্থীদের নিয়মিত ক্লাসে উপস্থিত থাকা, মনোযোগ দিয়ে পড়াশোনা করা এবং কলেজের শৃঙ্খলা ও নিয়ম-কানুন মেনে চলার আহ্বান জানান। একই সঙ্গে উচ্চশিক্ষার পাশাপাশি নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও ভালো নাগরিক হিসেবে নিজেদের গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে শিক্ষকরা অনার্স শিক্ষাক্রম, ক্লাস-পরীক্ষা, উপস্থিতি এবং শিক্ষা কার্যক্রমের বিভিন্ন বিষয় নিয়ে নবীন শিক্ষার্থীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। এ সময় নতুন শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ ও প্রাণচাঞ্চল্যের সৃষ্টি হয়। ওরিয়েন্টেশন ক্লাসে কলেজের শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24