1. admin@mhnews24.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ভূরুঙ্গামারী চা আড্ডায় মুন্সীগঞ্জ থেকে তরুণী এনে গণধর্ষণ অভিযোগে গ্রেফতার ১ ভুট্টা ব্যবসায় ১ কোটি ৬৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগে গ্রেপ্তার ১ নেত্রকোণা দুর্গাপুরে ভার্চুয়ালি যুক্ত হয়ে কৃষি কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান কৃষকের সেবায় নতুন উদ্যোগ, মনোহরদীতে কৃষক কার্ড বিতরণ কার্যক্রম চাঁপাইনবাবগঞ্জ ৬ নং ওর্য়াডে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান ​শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযান ১২টি ভারতীয় চোরাই মোবাইল জব্দ কেশবপুরে সরকারি খাল দখলমুক্ত, কেটে দেওয়া হলো ঘেরের বেড়ি ‘ইত্যাদি’র জনপ্রিয় নানা-নাতি জুটি আজ স্মৃতির পাতায় ‘বড় কোনো পদ না পেলেও আক্ষেপ নেই’—হাসিমুখে যা বললেন লুৎফুজ্জামান বাবর সাতক্ষীরায় শুরু ঐতিহ্যবাহী গুড়পুকুর মেলা

লুৎফুজ্জামান বাবর এর উদ্যোগে মদন, মোহনগঞ্জ, খালিয়াজুরির বিএনপি’র ৪৭ নেতাকর্মী ওমরাহ যাচ্ছেন

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৫ বার পঠিত

মদন নেত্রকোনা প্রতিনিধিঃ নেত্রকোনা-৪ (মদন, মোহনগঞ্জ, খালিয়াজুরী) আসনের বিএনপির বিভিন্ন পর্যায়ের ৪৭ নেতাকর্মী ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরব যাচ্ছেন। বিএনপি নেতা ও নেত্রকোণা-৪ আসনের সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবরের উদ্যোগে এবং নিজস্ব অর্থায়নে তারা ওমরাহ পালন করবেন। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাতে ৪৭ সদস্যের কাফেলাটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরবের উদ্দেশ্যে যাত্রা করবে। ওমরাহ শেষে আগামী ৪ অক্টোবর তাদের দেশে ফেরার কথা রয়েছে।

এ বিষয়ে লুৎফুজ্জামান বাবরের ব্যক্তিগত সহকারী (পিএস) মির্জা মোঃ হায়দার আলী বলেন, এমপি মহোদয়ের নিজস্ব অর্থায়নে উনার নির্বাচনী এলাকা নেত্রকোণা-৪ এর মোহনগঞ্জ উপজেলার ১৮ জন, মদন উপজেলার ১৭ জন, খালিয়াজুরী উপজেলার ১১ জন এবং আমি সহ মোট ৪৭ জনকে পবিত্র ওমরাহ পালনের সুযোগ করে দিয়েছেন। তবে এমপি মহোদয় এই কাফেলার সঙ্গে ওমরাহ পালন করতে যাচ্ছেন না।

কাফেলায় মদন উপজেলা ও পৌর সভায় যারা যাচ্ছেন:

উপজেলা বিএনপির সভাপতি নূরে আলম তালুকদার, পৌর সভাপতি কামরুজ্জামান চন্দন, সহ-সভাপতি আবু তাহের আজাদ, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম আকন্দ, পৌর সাধারণ সম্পাদক আব্দুল কাদির, উপজেলা সাংগঠনিক সম্পাদক ফজলে এলাহি টুটন, যুগ্ম সম্পাদক সাইফুদ্দিন আহমেদ সেকুল,উপজেলা বিএনপি উপদেষ্টা মির্জা রমজান আলী মাস্টার, সহ-সভাপতি সাইদুর রহমান সম্রাট, যুবদলের সভাপতি গোলাম রাসেল রুবেল, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, সাবেক ছাত্রদল সভাপতি এস এইচ পিপুল, ছাত্রদল সভাপতি শামীম হাসান, পৌর যুবদল সভাপতি শফিকুল ইসলাম শফিক, পৌর যুবদল সাধারণ সম্পাদক জুয়েল আহমেদ, সাবেক সদস্য সচিব, শেখ বদরুজ্জামান মানিক ও সাবেক উলামা দল সভাপতি মুফতি আব্দুর রব।

এছাড়া জমিয়তে উলামায়ে ইসলামের মদন উপজেলা সভাপতি মুফতি আনোয়ার হোসাইন কাফেলায় রয়েছেন।

খালিয়াজুরী উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রউফ স্বাধীন বলেন, এমপি মহোদয় এতজন লোক নিয়ে ওমরাহ করতে যাওয়ার উদ্যোগ নিয়ে একজন মহৎ ব্যক্তির পরিচয় দিয়েছেন। আমাদের ভাগ্য অত্যন্ত ভালো যে উনার মতো একজন এমপি পেয়েছি।মদন উপজেলা বিএনপির সভাপতি নূরুল আলম তালুকদার বলেন, নেত্রকোণা-৪ আসনের এমপি জননেতা লুৎফুজ্জামান বাবর আমাদের ওমরাহ পালনের সুযোগ করে দিয়েছেন। এজন্য মদন উপজেলা বিএনপির পক্ষ থেকে উনাকে ধন্যবাদ জানাই। উনার সুস্বাস্থ্য ও দীর্ঘ হায়াত কামনা করি।

মোঃ মোশাররফ হোসেন
তারিখঃ২২/০৯/২৬
মোবাইলঃ০১৯৩৮৩২০৮২৪.

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24