1. admin@mhnews24.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ভূরুঙ্গামারী চা আড্ডায় মুন্সীগঞ্জ থেকে তরুণী এনে গণধর্ষণ অভিযোগে গ্রেফতার ১ ভুট্টা ব্যবসায় ১ কোটি ৬৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগে গ্রেপ্তার ১ নেত্রকোণা দুর্গাপুরে ভার্চুয়ালি যুক্ত হয়ে কৃষি কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান কৃষকের সেবায় নতুন উদ্যোগ, মনোহরদীতে কৃষক কার্ড বিতরণ কার্যক্রম চাঁপাইনবাবগঞ্জ ৬ নং ওর্য়াডে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান ​শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযান ১২টি ভারতীয় চোরাই মোবাইল জব্দ কেশবপুরে সরকারি খাল দখলমুক্ত, কেটে দেওয়া হলো ঘেরের বেড়ি ‘ইত্যাদি’র জনপ্রিয় নানা-নাতি জুটি আজ স্মৃতির পাতায় ‘বড় কোনো পদ না পেলেও আক্ষেপ নেই’—হাসিমুখে যা বললেন লুৎফুজ্জামান বাবর সাতক্ষীরায় শুরু ঐতিহ্যবাহী গুড়পুকুর মেলা

লেদা ক্যাম্পে গভীর রাতে অভিযান, পুলিশ অ্যাসল্ট মামলার আসামি গ্রেপ্তার

  • প্রকাশের সময় : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩১ বার পঠিত

আবু মুসা, টেকনাফ কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফে পুলিশ অ্যাসল্ট মামলার এজাহারভুক্ত পলাতক এক আসামিকে গ্রেপ্তার করেছে ১৬ এপিবিএন।

সোমবার (১৪ সেপ্টেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে টেকনাফ উপজেলার লেদা এপিবিএন ক্যাম্পের বি-ব্লক এলাকায় অভিযান চালিয়ে মো. ইউনুছ (২০) নামে ওই আসামিকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মো. ইউনুছ লেদা ক্যাম্পের বি-ব্লকের ৯৫ নম্বর ঘরের বাসিন্দা। তিনি নাজির হোসেন ও আসমা খাতুনের ছেলে।

১৬ এপিবিএন সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে লেদা ক্যাম্পের বি-ব্লকের একটি শেডে পুলিশ অ্যাসল্ট মামলার এজাহারভুক্ত এক পলাতক আসামি অবস্থান করছেন বলে খবর পাওয়া যায়। পরে ক্যাম্প কমান্ডার (সহকারী পুলিশ সুপার) মো. এম এ ফয়সালের নির্দেশে এসআই (নিরস্ত্র) শহীদ আলমের নেতৃত্বে রাত্রীকালীন মোবাইল ডিউটির সদস্যরা সেখানে অভিযান পরিচালনা করেন।

অভিযানের সময় মো. ইউনুছকে আটক করা হয়। পরে যাচাই-বাছাই করে ১৬ এপিবিএন নিশ্চিত করে, তার বিরুদ্ধে টেকনাফ মডেল থানার মামলা নম্বর-৬৩, তারিখ ১৫ আগস্ট ২০২৬-এর ১৪৩, ৩৩২, ৩৩৩, ১৮৬, ৩৫৩ ও ৫০৬ ধারায় মামলা রয়েছে। ওই মামলায় তিনি ১০ নম্বর এজাহারনামীয় পলাতক আসামি বলে জানিয়েছে ১৬ এপিবিএন।

গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মো. ইউনুছকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24