1. admin@mhnews24.com : admin :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড আড়াইহাজার উপজেলা জামায়াতের হাইজাদী ইউনিয়নে ওয়ার্ড কর্মী-সম্মেলন অনুষ্ঠিত সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু মদন পৌর সদরে কৃষকদের মাঝে ধানের বীজ বিতরণ করলেন মেয়র পদপ্রার্থী এনামুল হক কেন্দুয়ায় এসিল্যান্ডের উপস্থিতিতে হালট উদ্ধার অভিযান, বিরোধী পক্ষের লোক জন নিয়ে ভাঙচুর-লুটপাটের অভিযোগ নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে দলিলকৃত জমি দখলের চেষ্টার অভিযোগ সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে আগুন ঘর বাড়ি ভাংচুর আদমদীঘিতে ধর্ষণ চেষ্টা মামলার আসামী ওসমান গ্রেপ্তার দুর্নীতি ও মাদকমুক্ত ইউনিয়ন গঠনের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক মোহাম্মদ মাহমুদুল হাসান শামীম তালুকদার (এম.এ) জনপ্রিয়তার শীর্ষে গলাচিপায় যৌথ অভিযানে ৩০টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ, আগুনে ধ্বংস

শেরপুরের নালিতাবাড়ীতে বিয়ের তিন মাসের মাথায় নববধূর আত্মহত্যা

  • প্রকাশের সময় : বুধবার, ২২ এপ্রিল, ২০২৬
  • ২১ বার পঠিত

জুবায়ের আহমেদ রাসেল :-

শেরপুরের নালিতাবাড়ীতে বিয়ের তিন মাসের মাথায় সোহাগী আক্তার (১৮) নামের এক নববধূর আত্মহত্যার ঘটনায় থানায় মামলা হয়েছে। এ ঘটনায় তাঁর স্বামীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার খড়খড়িয়াকান্দা গ্রামের সুন্দর আলীর মেয়ে সোহাগীর সঙ্গে পাশের ছালুয়াতলা গ্রামের মজিবর রহমানের ছেলে হাফিজুল ইসলামের প্রায় তিন মাস আগে পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর একসঙ্গে খাওয়া-দাওয়া নিয়ে শ্বশুর-শাশুড়ির সঙ্গে সোহাগীর বিরোধ দেখা দেয়। পরে নবদম্পতি আলাদা হয়ে বসবাস শুরু করেন।

এ অবস্থায় পারিবারিক কলহ ও মানসিক চাপের মধ্যে গত ১২ এপ্রিল বিকেলে নিজ ঘরে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন সোহাগী। পরে পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে তাঁর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।

এ ঘটনায় সোহাগীর বাবা সুন্দর আলী ঢাকায় থেকে বাড়ি ফিরে গত ১৫ এপ্রিল নালিতাবাড়ী থানায় একটি মামলা করেন। মামলায় স্বামী হাফিজুল ইসলাম, শাশুড়ি মজিদা বেগমসহ চারজনকে আসামি করা হয়েছে। অভিযোগে বলা হয়, সোহাগীকে আত্মহত্যায় প্ররোচিত করা হয়েছে।

মামলার পর ২০ এপ্রিল আসামিরা আদালতে আত্মসমর্পণ করেন। শুনানি শেষে আদালত স্বামী হাফিজুল ইসলামের জামিন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। অন্য আসামিদের জামিন মঞ্জুর করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24