1. admin@mhnews24.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ভূরুঙ্গামারী চা আড্ডায় মুন্সীগঞ্জ থেকে তরুণী এনে গণধর্ষণ অভিযোগে গ্রেফতার ১ ভুট্টা ব্যবসায় ১ কোটি ৬৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগে গ্রেপ্তার ১ নেত্রকোণা দুর্গাপুরে ভার্চুয়ালি যুক্ত হয়ে কৃষি কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান কৃষকের সেবায় নতুন উদ্যোগ, মনোহরদীতে কৃষক কার্ড বিতরণ কার্যক্রম চাঁপাইনবাবগঞ্জ ৬ নং ওর্য়াডে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান ​শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযান ১২টি ভারতীয় চোরাই মোবাইল জব্দ কেশবপুরে সরকারি খাল দখলমুক্ত, কেটে দেওয়া হলো ঘেরের বেড়ি ‘ইত্যাদি’র জনপ্রিয় নানা-নাতি জুটি আজ স্মৃতির পাতায় ‘বড় কোনো পদ না পেলেও আক্ষেপ নেই’—হাসিমুখে যা বললেন লুৎফুজ্জামান বাবর সাতক্ষীরায় শুরু ঐতিহ্যবাহী গুড়পুকুর মেলা

‘সাংবাদিকরা সমাজের আয়না, সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদই প্রত্যাশা’—শাহ জালাল হোসেন

  • প্রকাশের সময় : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৫ বার পঠিত

রিপোর্ট-(অভয়নগর)বি এম শামসুর রহমান (জসিম)

যশোরের অভয়নগরে নানা আয়োজনের মধ্য দিয়ে অভয়নগর রিপোর্টার্স ক্লাবের ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেল ৪টায় অভয়নগর রিপোর্টার্স ক্লাব কার্যালয়ে এ উপলক্ষে আলোচনা সভা ও পরিচালনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অভয়নগর রিপোর্টার্স ক্লাবের সভাপতি ও জীবন স্রোত পত্রিকার সম্পাদক ডা: বদরুজ্জামানের সভাপতিত্বে,দৈনিক যশোর বার্তা স্টাফ রিপোর্টার মো: ইবাদুল ইসলাম সঞ্চালনায়, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওয়াপাড়া সার, সিমেন্ট ও খাদ্যশস্য ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক শাহ জালাল হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সাংবাদিকরা সমাজের আয়না ও গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ও অগ্রগতিতে ইতিবাচক ভূমিকা পালন করবে এটাই আমাদের প্রত্যাশা।

এসময় বিশেষ অতিথি হিসেবে
গোলাম মোস্তফা, সহকারী সেক্রেটারি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, অভয়নগর উপজেলা,
সোনিয়া বেগম, সা.সম্পাদক চলিশিয়া বি,এন,পি আলোচনা সভায় বক্তারা বলেন, প্রতিষ্ঠার পর থেকে অভয়নগর রিপোর্টার্স ক্লাব এলাকার বিভিন্ন সমস্যা,সম্ভাবনা ও জনদুর্ভোগের কথা গণমাধ্যমে তুলে ধরার পাশাপাশি সত্য, বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে,ভবিষ্যতেও সংগঠনটি পেশাগত দক্ষতা ও ঐক্য বজায় রেখে গণমানুষের কথা তুলে ধরবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন তারা।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে ক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনের উত্তরোত্তর সমৃদ্ধি ও সকল সদস্যের মঙ্গল কামনায় হাফেজ মো: আব্দুল্লাহর পরিচালনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন— চপল মল্লিক (দৈনিক শব্দ মিছিল), জুবায়ের আহমেদ (জীবন স্রোত), নুর ইসলাম (দৈনিক গোয়েন্দা সংবাদ) , কামরুজ্জামান (দৈনিক বাংলা সমাচার), এস এম আহসান উদ্দিন শাওন (দৈনিক জবাবদিহি), বি এম শামসুর রহমান জসিম (দৈনিক প্রথম প্রহর), মো: গাজী শামীম (দৈনিক ভোরের আলো) এবং সুমিত কুমার ভৌমিক (দৈনিক আমাদের অর্থনীতি), মো. আনিসুর রহমান (দৈনিক গোয়েন্দা সংবাদ)। এছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24