1. admin@mhnews24.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ভূরুঙ্গামারী চা আড্ডায় মুন্সীগঞ্জ থেকে তরুণী এনে গণধর্ষণ অভিযোগে গ্রেফতার ১ ভুট্টা ব্যবসায় ১ কোটি ৬৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগে গ্রেপ্তার ১ নেত্রকোণা দুর্গাপুরে ভার্চুয়ালি যুক্ত হয়ে কৃষি কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান কৃষকের সেবায় নতুন উদ্যোগ, মনোহরদীতে কৃষক কার্ড বিতরণ কার্যক্রম চাঁপাইনবাবগঞ্জ ৬ নং ওর্য়াডে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান ​শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযান ১২টি ভারতীয় চোরাই মোবাইল জব্দ কেশবপুরে সরকারি খাল দখলমুক্ত, কেটে দেওয়া হলো ঘেরের বেড়ি ‘ইত্যাদি’র জনপ্রিয় নানা-নাতি জুটি আজ স্মৃতির পাতায় ‘বড় কোনো পদ না পেলেও আক্ষেপ নেই’—হাসিমুখে যা বললেন লুৎফুজ্জামান বাবর সাতক্ষীরায় শুরু ঐতিহ্যবাহী গুড়পুকুর মেলা

সাবরাংয়ে সাবেক ছাত্রলীগ নেতাকে ঘিরে নানা অভিযোগ, তদন্তের দাবি স্থানীয়দের

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬
  • ৩২ বার পঠিত

বিশেষ প্রতিনিধি:

কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নে সাবেক ছাত্রলীগ নেতা ছৈয়দ হোসন মামুনকে ঘিরে বিভিন্ন অভিযোগ নতুন করে আলোচনায় এসেছে। স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, অতীতে আওয়ামী লীগের প্রভাবকালীন সময়ে তিনি প্রশাসনিকভাবে গুরুত্বপূর্ণ একটি পদে সক্রিয়ভাবে দায়িত্ব পালন করেছিলেন বলে দাবি করা হচ্ছে।

স্থানীয়দের অভিযোগ, রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের পরও মামুনসহ সংশ্লিষ্ট কিছু ব্যক্তি গোপনে দলীয় কর্মকাণ্ডে জড়িত রয়েছেন। পাশাপাশি, তার ও পরিবারের বিরুদ্ধে মাদক সংশ্লিষ্ট কার্যক্রমে সম্পৃক্ততার অভিযোগও উঠেছে। বিশেষ করে ইয়াবা সিন্ডিকেটের সঙ্গে সংশ্লিষ্টতার বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা রয়েছে।

তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তির কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। অভিযোগের সত্যতা যাচাইয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এখনো কোনো নিশ্চিত তথ্য প্রকাশ করা হয়নি।

এদিকে সচেতন মহল মনে করছেন, এমন গুরুতর অভিযোগের বিষয়ে নিরপেক্ষ তদন্ত হওয়া প্রয়োজন। তারা বলেন, “যদি অভিযোগ সত্য হয়, তাহলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা জরুরি। আর অভিযোগ ভিত্তিহীন হলে তা স্পষ্টভাবে খণ্ডন করা উচিত।”

সাবরাং ইউনিয়নে এ বিষয়টি নিয়ে জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে, যা নিরসনে প্রশাসনের কার্যকর পদক্ষেপ প্রত্যাশা করছেন স্থানীয় বাসিন্দারা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24