1. admin@mhnews24.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ভূরুঙ্গামারী চা আড্ডায় মুন্সীগঞ্জ থেকে তরুণী এনে গণধর্ষণ অভিযোগে গ্রেফতার ১ ভুট্টা ব্যবসায় ১ কোটি ৬৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগে গ্রেপ্তার ১ নেত্রকোণা দুর্গাপুরে ভার্চুয়ালি যুক্ত হয়ে কৃষি কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান কৃষকের সেবায় নতুন উদ্যোগ, মনোহরদীতে কৃষক কার্ড বিতরণ কার্যক্রম চাঁপাইনবাবগঞ্জ ৬ নং ওর্য়াডে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান ​শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযান ১২টি ভারতীয় চোরাই মোবাইল জব্দ কেশবপুরে সরকারি খাল দখলমুক্ত, কেটে দেওয়া হলো ঘেরের বেড়ি ‘ইত্যাদি’র জনপ্রিয় নানা-নাতি জুটি আজ স্মৃতির পাতায় ‘বড় কোনো পদ না পেলেও আক্ষেপ নেই’—হাসিমুখে যা বললেন লুৎফুজ্জামান বাবর সাতক্ষীরায় শুরু ঐতিহ্যবাহী গুড়পুকুর মেলা

সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের তীব্র প্রতিবাদ

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩১ বার পঠিত

জাহিদ হাসান সাভার প্রতিনিধি
আমি আলহাজ্ব মোঃ শাহ আলম তরফদার, ৩নং ভরাডোবা ইউনিয়ন পরিষদের ৩ (তিন) বারের নির্বাচিত চেয়ারম্যান। অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে, সম্প্রতি একটি কুচক্রী মহল আমাকে রাজনৈতিক ও সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার অপচেষ্টায় লিপ্ত হয়েছে।

​আমার ভাই সেলিম তরফদার একজন মানসিক ভারসাম্যহীন ব্যক্তি। তার এই শারীরিক ও মানসিক অসুস্থতার সুযোগ নিয়ে উক্ত ষড়যন্ত্রকারী চক্রটি তার মাধ্যমে কিছু ভিত্তিহীন বক্তব্য ধারণ (ভিডিও) করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়েছে, যা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত।

​বর্তমানে আমি এক চরম প্রতিকূল সময় পার করছি। তোফাজ্জল হত্যা মামলাসহ একাধিক রাজনৈতিক মামলার শিকার হয়ে গত প্রায় দুই বছর ধরে আমি গৃহহারা। ৫ই আগস্টের প্রেক্ষাপট পরিবর্তনের পর আমার পিতৃতুল্য আপন বড় চাচার জানাজায় পর্যন্ত আমি শেষ বিদায় জানাতে উপস্থিত হতে পারিনি। উপরন্তু, একাধিকবার আমি মব জাস্টিসের (উত্তেজিত জনতার আক্রমণ) শিকার হয়েছি।

​এমন চরম অনিশ্চয়তা ও প্রতিকূল পরিস্থিতির মধ্যেও আমি আমার সাধ্যমতো রাজনৈতিক এবং কারানির্যাতিত নেতাকর্মীদের সার্বিক খোঁজখবর রাখছি এবং তাদের পাশে থাকার চেষ্টা করে যাচ্ছি।

​আমার ভাইয়ের অসুস্থতাকে কাজে লাগিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত এই ষড়যন্ত্রমূলক ভিডিও ও অপপ্রচারের বিরুদ্ধে আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এলাকার সচেতন জনগণ ও আমার প্রিয় দেশবাসীকে এই ধরনের উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যাচারে বিভ্রান্ত না হওয়ার জন্য বিনীত অনুরোধ করছি।

​প্রতিবাদকারী  
আলহাজ্ব মোঃ শাহ আলম তরফদার
চেয়ারম্যান, ৩নং ভরাডোবা ইউনিয়ন পরিষদ

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24