1. admin@mhnews24.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ভূরুঙ্গামারী চা আড্ডায় মুন্সীগঞ্জ থেকে তরুণী এনে গণধর্ষণ অভিযোগে গ্রেফতার ১ ভুট্টা ব্যবসায় ১ কোটি ৬৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগে গ্রেপ্তার ১ নেত্রকোণা দুর্গাপুরে ভার্চুয়ালি যুক্ত হয়ে কৃষি কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান কৃষকের সেবায় নতুন উদ্যোগ, মনোহরদীতে কৃষক কার্ড বিতরণ কার্যক্রম চাঁপাইনবাবগঞ্জ ৬ নং ওর্য়াডে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান ​শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযান ১২টি ভারতীয় চোরাই মোবাইল জব্দ কেশবপুরে সরকারি খাল দখলমুক্ত, কেটে দেওয়া হলো ঘেরের বেড়ি ‘ইত্যাদি’র জনপ্রিয় নানা-নাতি জুটি আজ স্মৃতির পাতায় ‘বড় কোনো পদ না পেলেও আক্ষেপ নেই’—হাসিমুখে যা বললেন লুৎফুজ্জামান বাবর সাতক্ষীরায় শুরু ঐতিহ্যবাহী গুড়পুকুর মেলা

সিলেটে সাংবাদিকদের সঙ্গে বিরোধীদলীয় নেতা ও আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান এমপি’র মতবিনিময়

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৪ বার পঠিত

মুফিজুর রহমান নাহিদ:স্বাধীন-সার্বভৌম একটি দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি এভাবে চলতে পারে না বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। একই সঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ও তার দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারছে না বলে মন্তব্য করেছেন তিনি।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে সিলেট সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে জামায়াতে ইসলামীর আমীর বলেন, বর্তমান নির্বাচন কমিশন ‘মেরুদণ্ডহীন’। এ কারণে স্থানীয় সরকার নির্বাচন পেছানো হয়েছে বলে তিনি মন্তব্য করেন।

জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, এরই মধ্যে দ্রব্যমূল্য ও পরিবহন খাতে এর প্রভাব পড়েছে। জ্বালানি বিষয়ে জামায়াতের বিশেষজ্ঞ দলের দেওয়া পরামর্শ সরকার গ্রহণ করেনি বলেও অভিযোগ করেন তিনি। একইভাবে বিদ্যুৎ খাত নিয়েও জামায়াতের দেওয়া পরিকল্পনা সরকার গ্রহণ করেনি বলে জানান।

জামায়াত বিভিন্ন কর্মসূচি পালন করলেও আগুন দেওয়া বা ভাঙচুরের মতো কর্মকাণ্ডে তারা জড়িত নয় বলে দাবি করেন জামায়াত আমীর। তিনি বলেন, সরকারকেও দায়িত্বশীল আচরণ করতে হবে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, একটি স্বাধীন-সার্বভৌম দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি এভাবে চলতে পারে না। এ ক্ষেত্রে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব যথাযথভাবে পালন করা প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24