1. admin@mhnews24.com : admin :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফুটপাতে কম দামে বিক্রি হচ্ছে শীতের কাপড় ক্রেতাদের ভীড় সিলেট জেলা শাখার টিম লিডার হলেন রিপা বেগম ঠাকুরগাঁওয়ে ইয়াবাসহ যুবক আটক, স্ত্রী পলাতক তিন মন্ত্রী ও এমপিকে সঙ্গে নিয়ে গণমিছিল ও বিক্ষোভে উত্তাল সিলেট ফুলবাড়িয়া মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা ধার্য কেশবপুরে নারীদের জরায়ুমুখ ও স্তন ক্যান্সার প্রতিরোধে ভায়া ক্যাম্প আওয়ামীলীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপি’র বিক্ষোভ মিছিল চাঁপাইনবাবগঞ্জে মাদক ও চোরাচালানি পণ্য জব্দ করল ৫৩ বিজিবি শ্যামনগরে এলাকা ভিত্তিক প্রাসঙ্গিক ব্যবসায়িক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ সাঘাটার কামালের পাড়া ইউনিয়নে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

সিলেট জেলা শাখার টিম লিডার হলেন রিপা বেগম

  • প্রকাশের সময় : বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
  • ১৯ বার পঠিত

আশরাফুল আহমদ, সিলেট প্রতিনিধি
২৪ নভেম্বর ২০২৬

বাংলাদেশ যুব উন্নয়ন ফোরামের সিলেট জেলা শাখার সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল, সুসংগঠিত ও কার্যকর করার লক্ষ্যে রিপা বেগমকে জেলা শাখার টিম লিডার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

এ উপলক্ষে বাংলাদেশ যুব উন্নয়ন ফোরাম সিলেট বিভাগের উদ্যোগে একটি সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ যুব উন্নয়ন ফোরামের সিলেট বিভাগীয় প্রধান মো. আলিফ রানা এবং সঞ্চালনা করেন সিলেট জেলা শাখার এক্সিকিউটিভ কমিটির সভাপতি আশরাফুল আহমদ।

সভায় সংগঠনের চলমান কার্যক্রম, সাংগঠনিক কাঠামো আরও শক্তিশালী করা, সদস্যদের দায়িত্ব ও কর্তব্য, যুবসমাজকে সংগঠিত করা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনাসহ ফোরামের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

আলোচনা শেষে সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে রিপা বেগমকে বাংলাদেশ যুব উন্নয়ন ফোরামের সিলেট জেলা শাখার টিম লিডার হিসেবে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। এ সময় তাঁর হাতে দায়িত্বপ্রাপ্তির সার্টিফিকেট তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ যুব উন্নয়ন ফোরামের সিলেট বিভাগীয় প্রধান মো. আলিফ রানা, সিলেট জেলা শাখার এক্সিকিউটিভ কমিটির সভাপতি আশরাফুল আহমদ এবং সংগঠনের অন্যান্য দায়িত্বশীল সদস্যবৃন্দ।

সভায় বক্তারা বলেন, যুবসমাজকে সংগঠিত করে তাদের দক্ষতা ও নেতৃত্বের বিকাশ ঘটানোর পাশাপাশি স্বেচ্ছাসেবামূলক ও সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা সময়ের গুরুত্বপূর্ণ দাবি। তাঁরা আশা প্রকাশ করেন, রিপা বেগমের নেতৃত্বে বাংলাদেশ যুব উন্নয়ন ফোরামের সিলেট জেলা শাখার সাংগঠনিক কার্যক্রম আরও সুসংগঠিত, সক্রিয় ও গতিশীল হবে।

নবনিযুক্ত টিম লিডার রিপা বেগমকে বাংলাদেশ যুব উন্নয়ন ফোরামের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়। একই সঙ্গে তাঁর দায়িত্ব পালনে সংগঠনের সকল সদস্যের সহযোগিতা কামনা করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24