1. admin@mhnews24.com : admin :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফুলবাড়িয়া মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা ধার্য কেশবপুরে নারীদের জরায়ুমুখ ও স্তন ক্যান্সার প্রতিরোধে ভায়া ক্যাম্প আওয়ামীলীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপি’র বিক্ষোভ মিছিল চাঁপাইনবাবগঞ্জে মাদক ও চোরাচালানি পণ্য জব্দ করল ৫৩ বিজিবি শ্যামনগরে এলাকা ভিত্তিক প্রাসঙ্গিক ব্যবসায়িক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ সাঘাটার কামালের পাড়া ইউনিয়নে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন ফ্যাসিস্ট আওয়ামী লীগকে পুনর্বাসনের সুযোগ জনগণ দেবে না: মাওলানা আবদুল হালিম খুলনায় ৯ ঘণ্টার ব্যবধানে ৬ স্থানে গুলি, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা নিহত। বীরগঞ্জে সরকারি কলেজে নবীনদের বরণ, মাদকমুক্ত সমাজ ও সুশিক্ষিত প্রজন্ম গড়ার আহ্বান এমপির ফুলতলার বেজেরডাঙ্গায় নিয়ন্ত্রণ হারিয়ে নার্সারির অফিসে ইউরিয়াবাহী ট্রাক, পিষ্ট নতুন মোটরসাইকেল

চাঁপাইনবাবগঞ্জে মাদক ও চোরাচালানি পণ্য জব্দ করল ৫৩ বিজিবি

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
  • ১ বার পঠিত

মোঃ শাহিন,চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চলতি বছরের প্রথম ১০ মাসে (১ জানুয়ারি থেকে ৩০ অক্টোবর ২০২৬) ৮ কোটি ২৩ লাখ ৪৪ হাজার ৪৩১ টাকা মূল্যের মাদকদ্রব্য ও বিভিন্ন চোরাচালানি মালামাল জব্দ করেছে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)। এ সময় চোরাচালানে জড়িত থাকার অভিযোগে ১৬ জনকে আটক করা হয়েছে।

৫৩ বিজিবি সূত্রে জানা যায়, ব্যাটালিয়নের আওতাধীন ৫৪.০৫ কিলোমিটার সীমান্ত এলাকায় (যা দেশের মোট ৪,৪২৭ কিলোমিটার সীমান্তের অংশ) নিয়মিত অভিযান চালিয়ে এসব মাদক ও পণ্য জব্দ করা হয়।

জব্দকৃত মালামালের সংক্ষিপ্ত বিবরণ:

অস্ত্র ও বিস্ফোরক: ২টি আগ্নেয়াস্ত্র, ৩ রাউন্ড গুলি এবং ১৯টি ককটেল।

মাদকদ্রব্য: ১.৯৬০ কেজি হেরোইন, ৫,০৩৫ বোতল নেশাজাতীয় সিরাপ, ৩,০৫০ পিস ট্যাপেন্ডাল ট্যাবলেট, ৬৭৭ বোতল বিদেশি মদ, ২৮৯ বোতল ফেন্সিডিল এবং ১৬১ পিস ইয়াবা।

অন্যান্য পণ্য: ৩২৬টি গবাদিপশু, ৩৮৫টি মোবাইল ফোন এবং বিপুল পরিমাণ বিড়ি, বিড়ির পাতা ও মসলা।

সীমান্ত পথে মাদক, অস্ত্র, মানবপাচার ও নিত্যপ্রয়োজনীয় পণ্য পাচার রোধে গোয়েন্দা নজরদারি বাড়ানোর পাশাপাশি ড্রোন, সার্চ লাইট ও অস্থায়ী চেকপোস্ট স্থাপনের মাধ্যমে অভিযান আরও জোরদার করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি। একই সঙ্গে সীমান্ত সুরক্ষা ও চোরাচালান প্রতিরোধে স্থানীয় প্রশাসন, গণমাধ্যম এবং সীমান্তবাসীর সার্বিক সহযোগিতা কামনা করেছে ৫৩ বিজিবি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24