1. admin@mhnews24.com : admin :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
তিন মন্ত্রী ও এমপিকে সঙ্গে নিয়ে গণমিছিল ও বিক্ষোভে উত্তাল সিলেট ফুলবাড়িয়া মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা ধার্য কেশবপুরে নারীদের জরায়ুমুখ ও স্তন ক্যান্সার প্রতিরোধে ভায়া ক্যাম্প আওয়ামীলীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপি’র বিক্ষোভ মিছিল চাঁপাইনবাবগঞ্জে মাদক ও চোরাচালানি পণ্য জব্দ করল ৫৩ বিজিবি শ্যামনগরে এলাকা ভিত্তিক প্রাসঙ্গিক ব্যবসায়িক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ সাঘাটার কামালের পাড়া ইউনিয়নে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন ফ্যাসিস্ট আওয়ামী লীগকে পুনর্বাসনের সুযোগ জনগণ দেবে না: মাওলানা আবদুল হালিম খুলনায় ৯ ঘণ্টার ব্যবধানে ৬ স্থানে গুলি, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা নিহত। বীরগঞ্জে সরকারি কলেজে নবীনদের বরণ, মাদকমুক্ত সমাজ ও সুশিক্ষিত প্রজন্ম গড়ার আহ্বান এমপির

ফুলবাড়িয়া মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা ধার্য

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
  • ৫ বার পঠিত

মকবুল হোসেন,
ময়মনসিংহ জেলা প্রতিনিধি

ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া উপজেলার সারটিয়া ও নাঙ্গলশিমুল এলাকায় অবস্থিত অবৈধ দুইটি ইট ভাটাকে ১,৫০,০০০/এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয়।

আজ ২৪ নভেম্বর মঙ্গলবার ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ শামছুজ্জামান আসিফ এর নেতৃত্বে ময়মনসিংহ জেলা পুলিশ ও আনসার এবং পরিবেশ অধিদপ্তর, ময়মনসিংহ জেলা কার্যালয়ের কর্মকর্তা সমন্বয়ে গঠিত একটি টীম কর্তৃক ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া উপজেলার সারটিয়া ও লাঙ্গলশিমুল এলাকায় অবস্থিত অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে পরিবেশ অধিদপ্তর, ময়মনসিংহ জেলা কার্যালয়ের পরিদর্শক মুহাম্মদ মোতাহার হোসেন প্রসিকিউশন প্রদান করেন।

উক্ত অভিযানে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত-২০১৯) অনুযায়ী নিম্নোক্ত ০২ টি ইটভাটা থেকে ১,৫০,০০০/- (এক লক্ষ পঞ্চাশ হাজার) টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয়েছে এবং একই সাথে একটি ভাটার চিমনি ও কিলন আংশিক ভাঙা হয়েছে।

০১. মেসার্স যমুনা ব্রিকস
সারটিয়া, ফুলবাড়িয়া, ময়মনসিংহ । ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকা এবং চিমনি ও কিলন আংশিক ভাঙা হয়
০২. মেসার্স ফাইভ স্টার ব্রিকস
লাঙ্গলশিমুল, ফুলবাড়িয়া, ময়মনসিংহ । ১,০০,০০০/- (এক লাখ) টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয়েছে।

ময়মনসিংহের অবৈধ ইটভাটা বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24