1. admin@mhnews24.com : admin :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফুলবাড়িয়া মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা ধার্য কেশবপুরে নারীদের জরায়ুমুখ ও স্তন ক্যান্সার প্রতিরোধে ভায়া ক্যাম্প আওয়ামীলীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপি’র বিক্ষোভ মিছিল চাঁপাইনবাবগঞ্জে মাদক ও চোরাচালানি পণ্য জব্দ করল ৫৩ বিজিবি শ্যামনগরে এলাকা ভিত্তিক প্রাসঙ্গিক ব্যবসায়িক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ সাঘাটার কামালের পাড়া ইউনিয়নে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন ফ্যাসিস্ট আওয়ামী লীগকে পুনর্বাসনের সুযোগ জনগণ দেবে না: মাওলানা আবদুল হালিম খুলনায় ৯ ঘণ্টার ব্যবধানে ৬ স্থানে গুলি, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা নিহত। বীরগঞ্জে সরকারি কলেজে নবীনদের বরণ, মাদকমুক্ত সমাজ ও সুশিক্ষিত প্রজন্ম গড়ার আহ্বান এমপির ফুলতলার বেজেরডাঙ্গায় নিয়ন্ত্রণ হারিয়ে নার্সারির অফিসে ইউরিয়াবাহী ট্রাক, পিষ্ট নতুন মোটরসাইকেল

কেশবপুরে নারীদের জরায়ুমুখ ও স্তন ক্যান্সার প্রতিরোধে ভায়া ক্যাম্প

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
  • ১ বার পঠিত

পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি

কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে উপজেলার শ্রীরামপুর কমিউনিটি ক্লিনিকে নারীদের স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ এবং প্রাথমিক পর্যায়ে জরায়ুমুখ ও স্তন ক্যান্সার প্রতিরোধে বিশেষ ভায়া ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর-২৬) কেশবপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ রেহেনেওয়াজের নিজস্ব ব্যবস্থাপনায় এ স্বাস্থ্যসেবা কার্যক্রমের আয়োজন করা হয়। ক্যাম্পে আগত নারীদের জরায়ুমুখ ও স্তন ক্যান্সারের ঝুঁকি নিরূপণে ভায়া পরীক্ষা ও সংশ্লিষ্ট স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করা হয়। সংশ্লিষ্টদের মতে, প্রাথমিক পর্যায়ে জরায়ুমুখ ও স্তন ক্যান্সারের ঝুঁকি শনাক্ত করতে এই পরীক্ষা অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করে। পরীক্ষা কার্যক্রমের পাশাপাশি নারীদের মাঝে স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি এবং প্রয়োজনীয় চিকিৎসা ও পরামর্শ প্রদান করা হয়।

প্রত্যন্ত এলাকার নারীদের দোরগোড়ায় সহজে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে স্থানীয়ভাবে এমন উদ্যোগ নেওয়া হওয়ায় এলাকাবাসী ও নারীদের মধ্যে ব্যাপক আগ্রহ ও সাড়া লক্ষ্য করা গেছে। সংশ্লিষ্টরা মনে করছেন, শ্রীরামপুর কমিউনিটি ক্লিনিকের এই ক্যাম্প নারীদের স্বাস্থ্য সুরক্ষা এবং রোগ প্রতিরোধে ইতিবাচক প্রভাব ফেলবে। ডা. মোঃ রেহেনেওয়াজের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। স্থানীয় সচেতন মহল প্রত্যাশা করেছেন, মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
ছবিঃ
২৪/১১/২৬

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24