1. admin@mhnews24.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ভূরুঙ্গামারী চা আড্ডায় মুন্সীগঞ্জ থেকে তরুণী এনে গণধর্ষণ অভিযোগে গ্রেফতার ১ ভুট্টা ব্যবসায় ১ কোটি ৬৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগে গ্রেপ্তার ১ নেত্রকোণা দুর্গাপুরে ভার্চুয়ালি যুক্ত হয়ে কৃষি কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান কৃষকের সেবায় নতুন উদ্যোগ, মনোহরদীতে কৃষক কার্ড বিতরণ কার্যক্রম চাঁপাইনবাবগঞ্জ ৬ নং ওর্য়াডে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান ​শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযান ১২টি ভারতীয় চোরাই মোবাইল জব্দ কেশবপুরে সরকারি খাল দখলমুক্ত, কেটে দেওয়া হলো ঘেরের বেড়ি ‘ইত্যাদি’র জনপ্রিয় নানা-নাতি জুটি আজ স্মৃতির পাতায় ‘বড় কোনো পদ না পেলেও আক্ষেপ নেই’—হাসিমুখে যা বললেন লুৎফুজ্জামান বাবর সাতক্ষীরায় শুরু ঐতিহ্যবাহী গুড়পুকুর মেলা

সেনা সদস্যের কোরআন শিক্ষার উদ্যোগ, এবার ১০ শিক্ষার্থীর হাতে পবিত্র কোরআন

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫৬ বার পঠিত

মো. শাহরিয়ার
রাজিবপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি

কোরআন শিক্ষার আলো ছড়িয়ে দিতে কুড়িগ্রামের রাজিবপুরে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক সিনিয়র সার্জেন্ট আব্দুর রউফ। তার উদ্যোগে বিনামূল্যে কোরআন শিক্ষা কার্যক্রমের দ্বিতীয় ব্যাচের ১০ শিক্ষার্থীর হাতে এবার তুলে দেওয়া হয়েছে পবিত্র কোরআন শরিফ ও তসবিহ।

শুক্রবার জুমার নামাজের পর উপজেলার মোহনগঞ্জ ইউনিয়নের তিনথোপাপাড়া কেন্দ্রীয় জামে মসজিদে আয়োজিত অনুষ্ঠানে ১০ শিক্ষার্থীর হাতে কোরআন শরিফ ও তসবিহ দেওয়া হয়। এ সময় মসজিদ কমিটির সদস্য, শিক্ষার্থী ও স্থানীয় মুসল্লিরা উপস্থিত ছিলেন।
অবসরের পরও মানুষের কল্যাণে

বাংলাদেশ সেনাবাহিনীতে দীর্ঘদিন দায়িত্ব পালনের পর অবসর নেন আব্দুর রউফ। অবসর জীবনকে বসে না থেকে মানুষের কল্যাণে কাজে লাগানোর উদ্যোগ নেন তিনি। নিজ উদ্যোগে তিনথোপাপাড়া কেন্দ্রীয় জামে মসজিদে যুবক ও বয়স্কদের বিনামূল্যে কোরআন শিক্ষা দেওয়া শুরু করেন।

সহজ ও বৈজ্ঞানিক পদ্ধতিতে পরিচালিত এ শিক্ষা কার্যক্রমে বিভিন্ন বয়সী মানুষ অংশ নিচ্ছেন। শিক্ষার্থীদের ভাষ্য, আগে অনেকেই কোরআন পড়তে না পারলেও আব্দুর রউফের সহজ পদ্ধতিতে শিক্ষা নিয়ে এখন সহিহ-শুদ্ধভাবে পড়তে পারছেন।

শিক্ষার্থী মো. ফয়জাল হক বলেন, “তিনি বৈজ্ঞানিক পদ্ধতিতে কোরআন শিক্ষা দিচ্ছেন। এর আগে বিভিন্ন জায়গায় পড়েও আমরা কোরআন শিখতে পারিনি। এখন তার কাছ থেকে শিখে সহিহ-শুদ্ধভাবে কোরআন পড়তে পারছি।”

তিনথোপাপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. আবুল হোসেন বলেন, “আব্দুর রউফের পড়ানোর পদ্ধতি খুবই সহজ। আমিও তার কাছ থেকে কোরআন শিক্ষা গ্রহণ করছি। তার এ উদ্যোগ এলাকার মানুষের জন্য একটি বড় কল্যাণমূলক কাজ।”

মসজিদের মোয়াজ্জেম হাফেজ আবু মুসা বলেন, “তিনি অত্যন্ত সুন্দর ও সহজ পদ্ধতিতে কোরআন শিক্ষা দিচ্ছেন। বিশেষ করে এলাকার মুরুব্বিরা এতে সহজে কোরআন পড়তে শিখতে পারছেন।”

১০ শিক্ষার্থীর হাতে কোরআন-তসবিহ
কোরআন শিক্ষা কার্যক্রমের ধারাবাহিকতায় দ্বিতীয় ব্যাচের ১০ শিক্ষার্থীর হাতে পবিত্র কোরআন শরিফ ও তসবিহ তুলে দেওয়া হয়েছে। এ উদ্যোগে সহযোগিতা করেছে আল-হিদায়াহ ফাউন্ডেশন।

ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, ধর্মীয় শিক্ষার প্রসারের পাশাপাশি ভবিষ্যতেও বিভিন্ন মানবিক ও কল্যাণমূলক কর্মকাণ্ডে সহযোগিতা অব্যাহত রাখা হবে।

স্থানীয়রা বলছেন, দেশের সেবায় দীর্ঘ সময় দায়িত্ব পালনের পর আব্দুর রউফ এখন ধর্মীয় শিক্ষা ও মানবিক কাজে নিজেকে নিয়োজিত রেখেছেন। তার উদ্যোগে এলাকার যুবক-বয়স্করা নতুন করে কোরআন শেখার সুযোগ পাচ্ছেন।

স্থানীয়দের প্রত্যাশা, কোরআন শিক্ষার এ কার্যক্রম আরও বিস্তৃত হলে সমাজের বিভিন্ন বয়সী মানুষের মধ্যে ধর্মীয় শিক্ষার চর্চা বাড়বে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24