1. admin@mhnews24.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ভূরুঙ্গামারী চা আড্ডায় মুন্সীগঞ্জ থেকে তরুণী এনে গণধর্ষণ অভিযোগে গ্রেফতার ১ ভুট্টা ব্যবসায় ১ কোটি ৬৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগে গ্রেপ্তার ১ নেত্রকোণা দুর্গাপুরে ভার্চুয়ালি যুক্ত হয়ে কৃষি কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান কৃষকের সেবায় নতুন উদ্যোগ, মনোহরদীতে কৃষক কার্ড বিতরণ কার্যক্রম চাঁপাইনবাবগঞ্জ ৬ নং ওর্য়াডে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান ​শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযান ১২টি ভারতীয় চোরাই মোবাইল জব্দ কেশবপুরে সরকারি খাল দখলমুক্ত, কেটে দেওয়া হলো ঘেরের বেড়ি ‘ইত্যাদি’র জনপ্রিয় নানা-নাতি জুটি আজ স্মৃতির পাতায় ‘বড় কোনো পদ না পেলেও আক্ষেপ নেই’—হাসিমুখে যা বললেন লুৎফুজ্জামান বাবর সাতক্ষীরায় শুরু ঐতিহ্যবাহী গুড়পুকুর মেলা

স্ত্রীকে উত্ত্যক্তের জেরে বিরোধ, মুখ বেঁধে যুবককে মারধরের অভিযোগ

  • প্রকাশের সময় : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৭ বার পঠিত

পটুয়াখালী জেলা প্রতিনিধি:

পটুয়াখালীর রাঙ্গাবালীতে এক যুবকের স্ত্রীকে দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করার অভিযোগকে কেন্দ্র করে বিরোধের জেরে ওই যুবককে কালো কাপড় দিয়ে মুখ বেঁধে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি অভিযোগ পাওয়া গেছে।

অভিযোগকারী মোঃনাইমুল ইসলাম নাঈদ (২৪) জানান, তার স্ত্রী মোসাঃ তমা (১৮)কে দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করে আসছিলেন সিয়াম (১৯)। এ নিয়ে সিয়ামের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। পরে বিষয়টি নিয়ে তিনি থানায় মৌখিক অভিযোগ করেন। এরপর তাকে থানায় নিয়ে গিয়ে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।

নাইমের অভিযোগ, গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে চতলাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এলাকায় সিয়াম ও তার কয়েকজন সহযোগী তাকে কালো কাপড় দিয়ে মুখ বেঁধে তুলে নিয়ে মারধর করেন। এ সময় তার সঙ্গে থাকা ব্যবসায়িক কাজের জন্য নেওয়া দুই লাখ টাকা ও একটি স্বর্ণের চেইন নিয়ে যাওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

তবে নাইমের এসব অভিযোগ অস্বীকার করেছেন সিয়াম। তার দাবি, স্ত্রীকে উত্ত্যক্ত করার বিষয়টি সত্য নয়। নাইম তাকে ‘তুই’ বলে সম্বোধন করাকে কেন্দ্র করে হুমকি দেন এবং এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে নাইম তাকে গলাচিপায় নিয়ে কয়েকজনকে দিয়ে মারধর করে জিম্মি করেন এবং তার কাছ থেকে মুক্তিপণ আদায় করেন বলে পাল্টা অভিযোগ করেন সিয়াম।

তবে সিয়াম স্বীকার করেছেন, গত বৃহস্পতিবার রাতে নাইমকে মারধর করা হয়েছে। তার ভাষ্য, এ ঘটনায় তিনি ও তার মামা ছিলেন। কিন্তু নাইমের কাছ থেকে কোনো টাকা-পয়সা বা স্বর্ণের চেইন নেওয়া হয়নি বলে দাবি করেন তিনি।

ঘটনাটি নিয়ে উভয় পক্ষের বক্তব্যে মারধরের বিষয়টি স্বীকার করা হলেও ঘটনার কারণ, স্থান এবং টাকা-স্বর্ণ নেওয়ার অভিযোগ নিয়ে পরস্পরবিরোধী বক্তব্য পাওয়া গেছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24