
শাহরিয়ার খান নাফিজ, হবিগঞ্জ:
শিক্ষা কোনো পণ্য নয়, শিক্ষা আমার অধিকার’ এই স্লোগানকে ধারণ করে আজ ২৫ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, লস্করপুর ভ্যালি আঞ্চলিক শাখার ২য় কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। কাউন্সিল অধিবেশনে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, হবিগঞ্জ জেলা সংসদের সভাপতি নিপু ভৌমিক। কাউন্সিলে উজ্জ্বল কর্মকারকে সভাপতি, সাগর মাঝিকে সাধারণ সম্পাদক এবং সুরজ তন্তুবায়কে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে ১৩ সদস্যবিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়। নবনির্বাচিত কমিটির সদস্যদের শপথবাক্য পাঠ করান বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, হবিগঞ্জ জেলা সংসদের সভাপতি নিপু ভৌমিক।
নবনির্বাচিত কমিটি
সভাপতি: উজ্জ্বল কর্মকার
সহ-সভাপতি: মুন্না মাহালী
সাধারণ সম্পাদক: সাগর মাঝি
সহকারী সাধারণ সম্পাদক: আদিত্য তন্তুবায়
সাংগঠনিক সম্পাদক: সুরজ তন্তুবায়
কোষাধ্যক্ষ: ইমন রায়
দপ্তর সম্পাদক: কাব্য ভৌমিক
স্কুল ছাত্রবিষয়ক সম্পাদক: ইমন বাউরী
সাংস্কৃতিক সম্পাদক: সনজিত ভৌমিক
সদস্য: দূর্জয় কর্মকার
সদস্য: জিতেন ভৌমিক
কো-অপ্ট সদস্য: —
কো-অপ্ট সদস্য: —
নবনির্বাচিত কমিটির নেতৃত্বে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, লস্করপুর ভ্যালি আঞ্চলিক শাখার সাংগঠনিক কার্যক্রম পরিচালিত হবে।