1. admin@mhnews24.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ভূরুঙ্গামারী চা আড্ডায় মুন্সীগঞ্জ থেকে তরুণী এনে গণধর্ষণ অভিযোগে গ্রেফতার ১ ভুট্টা ব্যবসায় ১ কোটি ৬৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগে গ্রেপ্তার ১ নেত্রকোণা দুর্গাপুরে ভার্চুয়ালি যুক্ত হয়ে কৃষি কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান কৃষকের সেবায় নতুন উদ্যোগ, মনোহরদীতে কৃষক কার্ড বিতরণ কার্যক্রম চাঁপাইনবাবগঞ্জ ৬ নং ওর্য়াডে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান ​শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযান ১২টি ভারতীয় চোরাই মোবাইল জব্দ কেশবপুরে সরকারি খাল দখলমুক্ত, কেটে দেওয়া হলো ঘেরের বেড়ি ‘ইত্যাদি’র জনপ্রিয় নানা-নাতি জুটি আজ স্মৃতির পাতায় ‘বড় কোনো পদ না পেলেও আক্ষেপ নেই’—হাসিমুখে যা বললেন লুৎফুজ্জামান বাবর সাতক্ষীরায় শুরু ঐতিহ্যবাহী গুড়পুকুর মেলা

৫ সেপ্টেম্বর ঢাকা থেকে চট্টগ্রাম লংমার্চ ইউএনও ও ওসি’র সাথে চৌদ্দগ্রামে ১১ দলীয় ঐক্যের নেতৃবৃন্দের মতবিনিময়

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৫ বার পঠিত

মুহা. ফখরুদ্দীন ইমন, কুমিল্লা: আগামী ৫ সেপ্টেম্বর শনিবার গণভোটের গণরায় ও জুলাই সনদ বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার ও নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে ১১ দলীয় ঐক্যের ডাকা লংমার্চে আইনশৃঙ্খলা ঠিক রাখতে চৌদ্দগ্রাম উপজেলার নেতৃবৃন্দ ইউএনও মো. শাহাদাৎ হোসেন ও মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আরিফ হোছাইনের সাথে মতবিনিময় করেছেন।

বুধবার (০২ সেপ্টেম্বর) বিকালে পৃথক মতবিনিময়কালে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের আমীর মাহফুজুর রহমান, সাবেক আমীর ভিপি মুহাম্মদ সাহাব উদ্দিন, খেলাফত মজলিসের আমীর মাওলানা শাহজালাল, উপজেলা জামায়াতের সেক্রেটারি মুহাম্মদ বেলাল হোসাইন, খেলাফত মজলিসের সেক্রেটারি মাওলানা মোস্তফা, এনসিপি’র কুমিল্লা দক্ষিণ জেলার সহ-সাংগঠনিক সম্পাদক মো. আরিফুল ইসলামসহ ১১ দলীয় জোটের বিভিন্ন দলের উপজেলা নেতৃবৃন্দ। এর আগে বুধবার দুপুরে উপজেলা জামায়াত নেতৃবৃন্দ লংমার্চ বাস্তবায়নে খেলাফত মজলিস ও এনসিপির সাথে পরামর্শ সভা করেন।

চৌদ্দগ্রামের ১১ দলীয় ঐক্যের নেতৃবৃন্দ বলেন, বর্তমান সরকার গণভোটের গণরায়, জুলাই সনদ বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, নিত্যপণ্যের দাম কমাচ্ছে না। বরং দিন দিন জিনিসপত্রের দাম লাগামহীনভাবে বৃদ্ধি পাচ্ছে। এছাড়াও সরকার প্রতিটি ক্ষেত্রে মেধার মূল্যায়ন না করে দলীয় নেতাকর্মীদের দায়িত্ব দিচ্ছে। সরকারের এসব হীন কর্মকান্ডে দিন দিন দেশের জনগণ ফুঁসে উঠছে। আমরা জনগণের পক্ষ থেকে লংমার্চের মাধ্যমে সরকারকে সব দাবি মেনে নেয়ার আহবান জানাচ্ছি। লংমার্চ উপলক্ষে উপজেলার মিয়াবাজারে কেন্দ্রীয় নেতৃবৃন্দকে অভ্যর্থনা জানিয়ে জনদাবীর পক্ষে রাজপথে অবস্থান ও চৌদ্দগ্রাম বাজারে বিশাল সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশে বিরোধী দলের নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন। এছাড়াও বিরোধী দলের উপনেতা ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের সহ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় এবং ১১ দলের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24