1. admin@mhnews24.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ভূরুঙ্গামারী চা আড্ডায় মুন্সীগঞ্জ থেকে তরুণী এনে গণধর্ষণ অভিযোগে গ্রেফতার ১ ভুট্টা ব্যবসায় ১ কোটি ৬৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগে গ্রেপ্তার ১ নেত্রকোণা দুর্গাপুরে ভার্চুয়ালি যুক্ত হয়ে কৃষি কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান কৃষকের সেবায় নতুন উদ্যোগ, মনোহরদীতে কৃষক কার্ড বিতরণ কার্যক্রম চাঁপাইনবাবগঞ্জ ৬ নং ওর্য়াডে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান ​শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযান ১২টি ভারতীয় চোরাই মোবাইল জব্দ কেশবপুরে সরকারি খাল দখলমুক্ত, কেটে দেওয়া হলো ঘেরের বেড়ি ‘ইত্যাদি’র জনপ্রিয় নানা-নাতি জুটি আজ স্মৃতির পাতায় ‘বড় কোনো পদ না পেলেও আক্ষেপ নেই’—হাসিমুখে যা বললেন লুৎফুজ্জামান বাবর সাতক্ষীরায় শুরু ঐতিহ্যবাহী গুড়পুকুর মেলা

অধ্যক্ষের অপসারণ ও পকেট কমিটি বাতিলের দাবিতে অভয়নগরে মানববন্ধন

  • প্রকাশের সময় : শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৭ বার পঠিত

যশোরের অভয়নগরে হিদিয়া ফাজিল (স্নাতক) মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা সিদ্দিকুর রহমানের অপসারণ এবং নবগঠিত পকেট কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী ।
অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়ম , দুর্নীতি , স্বজনপ্রীতি , জমি দখল , অর্থ আত্মসাৎ ও নিয়োগ বাণিজ্যসহ নানা অভিযোগ তুলে এ কর্মসূচি পালন করা হয় ।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে মাদ্রাসার সামনে এলাকার সর্বস্তরের জনগণের উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয় ।
এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ , স্থানীয় যুবসমাজ , সচেতন মহল ও ভুক্তভোগীরা অংশ নেন । বিশিষ্ট সমাজসেবক অধ্যাপক রবিউল ইসলামের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সাবেক শিক্ষক মরফুদুল মোল্যা , বিশিষ্ট সমাজসেবক ডা. সাইফুল ইসলাম , ইউপি সদস্য মাহমুদুর রহমান বিলা , ভুক্তভোগী ফজলুর রহমান ও ডা. শাহিন বিশ্বাস ।
এ ছাড়া সাধারণ মানুষের পক্ষে বক্তব্য রাখেন মো. বোরহান উদ্দীন , আব্দুল জলিল গাজী , মো. মারুফ হোসেন , শাহাবুদ্দিন , রফসান শেখ , হিমেল মোল্যা ও ইক্তিয়ার মোল্যাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা । মানববন্ধনে বক্তারা আরও অভিযোগ করেন , অধ্যক্ষ মাওলানা সিদ্দিকুর রহমান দীর্ঘদিন ধরে ক্ষমতার অপব্যবহার করে মাদ্রাসার প্রশাসনিক ও শিক্ষার পরিবেশ নষ্ট করছেন ।
তার বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে । শিক্ষা প্রতিষ্ঠানের স্বার্থ উপেক্ষা করে একক আধিপত্য প্রতিষ্ঠা এবং নিজেদের পছন্দের লোকজন নিয়ে পকেট কমিটি গঠনের মাধ্যমে অনিয়মের সুযোগ তৈরি করা হয়েছে বলেও অভিযোগ করেন তারা ।
বক্তারা বলেন , মাদ্রাসায় সুষ্ঠু ও স্বাভাবিক শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে অবিলম্বে নবগঠিত কমিটি বাতিল এবং অধ্যক্ষকে অপসারণ করতে হবে ।
একই সঙ্গে অভিযোগগুলো তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ারও দাবি জানান তারা । মানববন্ধন থেকে বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন , দ্রুত দাবি বাস্তবায়ন করা না হলে আগামীতে আরও বড় ধরনের কর্মসূচি ঘোষণা করা হবে ।

জয়প্রকাশ
যশোর জেলা প্রতিনিধি

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24