1. admin@mhnews24.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ভূরুঙ্গামারী চা আড্ডায় মুন্সীগঞ্জ থেকে তরুণী এনে গণধর্ষণ অভিযোগে গ্রেফতার ১ ভুট্টা ব্যবসায় ১ কোটি ৬৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগে গ্রেপ্তার ১ নেত্রকোণা দুর্গাপুরে ভার্চুয়ালি যুক্ত হয়ে কৃষি কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান কৃষকের সেবায় নতুন উদ্যোগ, মনোহরদীতে কৃষক কার্ড বিতরণ কার্যক্রম চাঁপাইনবাবগঞ্জ ৬ নং ওর্য়াডে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান ​শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযান ১২টি ভারতীয় চোরাই মোবাইল জব্দ কেশবপুরে সরকারি খাল দখলমুক্ত, কেটে দেওয়া হলো ঘেরের বেড়ি ‘ইত্যাদি’র জনপ্রিয় নানা-নাতি জুটি আজ স্মৃতির পাতায় ‘বড় কোনো পদ না পেলেও আক্ষেপ নেই’—হাসিমুখে যা বললেন লুৎফুজ্জামান বাবর সাতক্ষীরায় শুরু ঐতিহ্যবাহী গুড়পুকুর মেলা

পীরগঞ্জে বিপুল পরিমাণ মাদক দ্রব্য সহ গ্রেফতার একজন।

  • প্রকাশের সময় : বুধবার, ২২ এপ্রিল, ২০২৬
  • ৩১ বার পঠিত

মো. আরফান আলী :

ঠাকূরগাঁও জেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে বিপুল পরিমাণ মাদক দ্রব্যসহ মো. সাদিকুল ইসলাম (ভেলকু) (৩৮) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। বুধবার সকালে জেলার পীরগঞ্জ উপজেলার থুমনিয়া ভাদুয়া গ্রামে এ অভিযান পরিচালিত হয়।

জানা যায়, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক সবুজ চন্দ্র দেবনাথ সঙ্গীয় ফোর্সসহ মাদকবিরোধী অভিযান চালান। অভিযানের সময় থুমনিয়া ভাদুয়া গ্রামের বাসিন্দা মো. রফিকুল ইসলামের ছেলে মো. সাদিকুল ইসলামকে তার নিজ বাড়ি থেকে আটক করা হয়।
এ সময় তার কাছ থেকে ১ হাজার পিস ট্যাপেন্টাডোল ট্যাবলেট উদ্ধার করা হয়, যা একটি শক্তিশালী নেশাজাতীয় ঔষুধ হিসেবে পরিচিত।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে আরও জানা গেছে, এ ঘটনায় পীরগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছিল।
মাদকবিরোধী এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24