1. admin@mhnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নওগাঁয় বায়ুদূষণ রোধে মোবাইল কোর্ট, দুই প্রতিষ্ঠানকে জরিমানা নওহাটা মোড়ে তেলের কৃত্রিম সংকট তৈরির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা কেশবপুর উপজেলা জামায়াতে ইসলামীর রুকন সম্মেলন অনুষ্ঠিত জনসেবা, শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডে আলোচনায় প্রভাষক গাজী ফারুকে আজম মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ‘সম্প্রীতি অলিম্পিয়াড’ অনুষ্ঠিত পাইকগাছায় ঘরের তালা ভেঙে আরএফএল কর্মকর্তার লাশ উদ্ধার, বাইকসহ চম্পট রুমমেট অন্তর গফরগাঁও-মাওনা সড়ক ভূমি অধিগ্রহণে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে দালাল চক্র সিলেট বিভাগের চেলানদী রক্ষায় পরিবেশ অধিদপ্তরের পদক্ষেপ, ৩৬ জনের বিরুদ্ধে মামলা ইসলামের সুমহান আদর্শ সমাজের সর্বস্তরে পৌঁছে দিতে দাওয়াতি কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে। মুফতি সৈয়দ রিয়াজ আহমদ নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড

প্রতিমন্ত্রী ফরিদুল ইসলামের নির্দেশে রামপালে সরকারি খালের অবৈধ বাঁধ অপসারণ

  • প্রকাশের সময় : বুধবার, ২২ এপ্রিল, ২০২৬
  • ৯৩ বার পঠিত

হারুন শেখ বাগেরহাট জেলা প্রতিনিধি।

বাগেরহাটের রামপালে প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলামের নির্দেশে সরকারি খালের অবৈধ বাঁধ অপসারণ করেছে উপজেলা প্রশাসন। বুধবার (২২ এপ্রিল) সকাল ১০টায় উপজেলার উপজেলা সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট অভিজিৎ চক্রবর্তী অভিযান পরিচালনা করে ঝনঝনিয়া-নালিয়ার খালের বাঁধ অপসারণ করেন। এ সময় তাকে সহায়তা করেন রামপাল থানার ওসি সুব্রত কুমারসহ সঙ্গীয় ফোর্স।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অভিজিৎ চক্রবর্তী জানান, খালটিতে অবৈধভাবে বাঁধ দিয়ে পানি প্রবাহে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হচ্ছিল।
এতে কৃষি উৎপাদন ও পরিবেশের ওপর বিরূপ প্রভাব পড়ছিল। বিষয়টি পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রনালয়ের মাননীয় প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম মহোদয় এর নজরে এলে তিনি খালের বাঁধ অপসারণের নির্দেশ দেন। পরে প্রশাসনের পক্ষ থেকে দ্রুত ব্যবস্থা নেওয়া হয়। তিনি আরও বলেন, আজকের অভিযানে অবৈধ বাঁধ অপসারণের মাধ্যমে খালের

স্বাভাবিক পানি প্রবাহ নিশ্চিত করা হয়েছে। ভবিষ্যতে এ ধরনের অবৈধ বাঁধ ও খাল দখলে জড়িতদের তালিকা করা হচ্ছে। তাদের বিরুদ্ধে দ্রুত কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। অভিযান চলাকালে স্থানীয় জনসাধারণ ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24