1. admin@mhnews24.com : admin :
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০২:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বাকেরগঞ্জে বিএনপি আহ্বায়ক হারুন জোমাদ্দারের সাথে ভাইস চেয়ারম্যান প্রার্থী গোলাপের সৌজন্য সাক্ষাৎ খুলনায় এসআরবি-৬, স্পেশাল কোম্পানির পৃথক দুটি অভিযানে ০৩টি অস্ত্র ও ১৪ রাউন্ড গুলিসহ একজন গ্রেফতার খুলনার কুখ্যাত সন্ত্রাসী গ্রুপ নুরাজিম বাহিনীর শীর্ষ সন্ত্রাসী শাহারিয়ার ইসলাম রকি গ্রেফতার সুভাষগ্রাম চার্চে হামলার ঘটনার প্রতিবাদে বারুইপুর থানায় যৌথ প্রতিনিধি দল, খ্রিস্টান সম্প্রদায়ের নিরাপত্তার আশ্বাস প্রশাসনের দোয়ারাবাজার উপজেলার পান্ডারগাঁও ইউনিয়ন পরিষদ নির্বাচনে মাঠে এগিয়ে আছেন আলহাজ্ব আরশ আলী জিয়া পরিষদ ও জিয়া মন্ত্র এবং জিয়া সাইবার ফোর্স -জেডসিএফ যুক্তরাষ্ট্র এর উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি পালিত দোয়ারাবাজার সীমান্তে বিজিবির অভিযানে ৭ জন আটক, পালিয়েছে ২ মালয়েশিয়ার বাড়িতে কারাবাসেও পরিবারের সঙ্গ পাচ্ছেন না নাজিব, একসঙ্গে থাকতে পারবেন না স্ত্রী-স্বজনরাও। সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে ভারতীয় সোলার প্যানেল ও ফেয়ারডিল সিরাপ জব্দ শ্যামনগরের গাবুরাতে জেলেদের স্ত্রী-সন্তানদের মানববন্ধন, বনদস্যু নির্মূলের দাবী

কুমিল্লা দেবিদ্বারে বাড়ির মালিককে খুন, ৯ প্যাকেটে মিলল খণ্ডিত লাশ। আটক-১

  • প্রকাশের সময় : রবিবার, ৯ আগস্ট, ২০২৬
  • ৪৩ বার পঠিত

এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি।।

কুমিল্লার দেবিদ্বারের ছোট আলমপুর এলাকায় ভাড়াটিয়ার হাতে ফরিদা ইয়াসমিন (৫০) নামে এক নারী খুন হয়েছেন বলে অভিযোগ উঠেছে। হত্যার পর মরদেহ টুকরো করে পলিথিনে মুড়িয়ে বাড়ির পেছনে ফেলে রাখার অভিযোগও পাওয়া গেছে। এ ঘটনায় পলিথিনে মোড়ানো মরদেহের নয়টি প্যাকেট উদ্ধার করেছে পুলিশ। তবে নিহতের মাথা ও পা এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। এ ঘটনায় লাইলী আক্তার নামে এক ভাড়াটিয়াকে আটক করা হয়েছে।

শনিবার (৮ আগষ্ট) সন্ধ্যায় দেবিদ্বার পৌর এলাকার ছোট আলমপুর গ্রামে এ ঘটনা ঘটে।

আটক লাইলী আক্তার ওই এলাকার চাঁপানাঘর গ্রামের আবুল কালাম আজাদের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, ফরিদা ইয়াসমিন দীর্ঘ প্রায় ৩০ বছর ধরে স্বামী ও সন্তানদের নিয়ে ছোট আলমপুর এলাকায় বসবাস করে আসছিলেন। তাঁর স্বামী মফিজুল ইসলাম জাহাজে চাকরি করেন। দুই মেয়ে রাবেয়া বসরী ও মরিয়ম আক্তারের বিয়ে হয়ে যাওয়ায় ফরিদা ইয়াসমিন বাড়িতে একাই থাকতেন। বাড়ির একটি ঘর লাইলী আক্তারের কাছে ভাড়া দেওয়া ছিল।
শনিবার সকালে ফরিদার ছোট মেয়ে মরিয়ম আক্তার বাবার বাড়িতে এসে মাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। পরে সন্ধ্যার দিকে ফরিদার বোনের ছেলে মামুন বাড়ির পেছনে পলিথিনে মোড়ানো কয়েকটি প্যাকেট দেখতে পান। প্যাকেটগুলোতে খণ্ডিত মরদেহ রয়েছে বুঝতে পেরে তিনি পুলিশকে খবর দেন।
খবর ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। এ সময় স্থানীয় লোকজন ভাড়াটিয়া লাইলী আক্তারকে আটক করে জিজ্ঞাসাবাদ করেন। পুলিশের ভাষ্য অনুযায়ী, প্রাথমিক জিজ্ঞাসাবাদে লাইলী আক্তার হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন এবং রবিউল, সোহেল, ইমন ও তাঁর স্বামী আবুল কালাম আজাদের নাম উল্লেখ করেছেন।
পরে রাত সাড়ে ৭টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পলিথিনে মোড়ানো খণ্ডিত মরদেহের নয়টি প্যাকেট উদ্ধার করে এবং লাইলী আক্তারকে আটক করে থানায় নিয়ে যায়।
দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, ‘পলিথিনে মোড়ানো ফরিদা ইয়াসমিনের খণ্ডিত মরদেহের নয়টি প্যাকেট উদ্ধার করা হয়েছে। তবে মাথা ও পা এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। আটক লাইলীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে আরও চারজনের নাম পাওয়া গেছে। তাদের আটকের চেষ্টা চলছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ এবং জড়িতদের ভূমিকা তদন্তের পর বিস্তারিত জানা যাবে বলে তিনি জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24