1. admin@mhnews24.com : admin :
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জিয়া পরিষদ ও জিয়া মন্ত্র এবং জিয়া সাইবার ফোর্স -জেডসিএফ যুক্তরাষ্ট্র এর উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি পালিত দোয়ারাবাজার সীমান্তে বিজিবির অভিযানে ৭ জন আটক, পালিয়েছে ২ মালয়েশিয়ার বাড়িতে কারাবাসেও পরিবারের সঙ্গ পাচ্ছেন না নাজিব, একসঙ্গে থাকতে পারবেন না স্ত্রী-স্বজনরাও। সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে ভারতীয় সোলার প্যানেল ও ফেয়ারডিল সিরাপ জব্দ শ্যামনগরের গাবুরাতে জেলেদের স্ত্রী-সন্তানদের মানববন্ধন, বনদস্যু নির্মূলের দাবী মদনে শাহেনা আক্তার ইসলামিয়া কওমী মহিলা মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধনী অনুষ্ঠান কচুয়ায় উপজেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক চেয়ারম্যান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শিকদার আ: আব্দুর রহিম এর স্ত্রীর ইন্তেকাল।বিভিন্ন মহলের শোক আশুলিয়ায় ডক্টরস জেনারেল হাসপাতালের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ, কর্মচারীকে মারধর ও প্রাণনাশের হুমকির বিরুদ্ধে থানায় অভিযোগ পাইকগাছার সার্বিক উন্নয়ন ও জনদুর্ভোগ লাঘবে আধুনিক বাস টার্মিনাল নির্মাণ জরুরি ..এসএম মনিরুল হাসান বাপ্পী নাটোরে হুইপ দুলুকে সংবর্ধনা, জনতার ঢলে কাবির হোসেন কাঙ্গালের পক্ষে গণজোয়ার

কাইটাইল ইউনিয়নে চেয়ারম্যান পদে বিএনপির ১০ প্রার্থী

  • প্রকাশের সময় : বুধবার, ২৬ আগস্ট, ২০২৬
  • ১১৯ বার পঠিত

মোঃ মোশাররফ হোসেন, নেত্রকোনা প্রতিনিধিঃ

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে নেত্রকোনার মদন উপজেলার কাইটাইল ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ১০ জন নেতা চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে মাঠে নেমেছেন। এতে ইউনিয়নজুড়ে নির্বাচনী আলোচনা ও তৎপরতা বেড়েছে।

খোঁজ নিয়ে জানা যায়, দীর্ঘ রাজনৈতিক জীবনে জেল-জুলুম সয়ে বিএনপির বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করা নেতারাই এবার চেয়ারম্যান পদে লড়তে চান। তারা হলেন- উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবু তাহের আজাদ, ইউনিয়ন বিএনপির সভাপতি মো. সিদ্দিকুর রহমান, উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক শাহজাহান মিল্কী, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. জিয়াউর রহমান, উপজেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি আবু সাজ্জাদ কে. জামাল, উপজেলা বিএনপির উপদেষ্টা কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান হারেছ, ইউনিয়ন কৃষক দলের সভাপতি ওসমান গণি, যুবদল নেতা শাহাদাত হোসেন মিল্টন, ২ নং ওয়ার্ড সু-রক্ষা মৎস্য কমিটির সভাপতি মো. খায়রুল ইসলাম ও ইউনিয়ন বিএনপি নেতা রেজাউল করিম জিহাদি রতন।

নির্বাচনী প্রস্তুতির অংশ হিসেবে সম্ভাব্য প্রার্থীরা ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ, মতবিনিময় ও সামাজিক কর্মকাণ্ডে অংশ নিচ্ছেন। দলীয় নেতাকর্মী ও সাধারণ ভোটারদের সঙ্গে যোগাযোগ বাড়ানোর পাশাপাশি মানুষের সমস্যা ও প্রত্যাশার কথা শুনছেন তারা।

উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবু তাহের আজাদ বলেন, “মানুষের সেবা করার সুযোগ পেলে কাইটাইল ইউনিয়নকে একটি মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলব। দল যাকে মনোনয়ন দেবে আমরা সবাই তার পক্ষে কাজ করব।”

ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জিয়াউর রহমান বলে, তৃণমূলে সংগঠনকে শক্তিশালী করার জন্য দল যদি আমাকে মনোনয়ন দেয় তাহলে আমি নির্বাচন করবো।

স্থানীয় বিএনপির নেতাকর্মীরা বলছেন, একই ইউনিয়নে এতজন প্রার্থী থাকায় প্রতিযোগিতা বাড়লেও শেষ পর্যন্ত দলীয় সিদ্ধান্ত মেনে ঐক্যবদ্ধভাবে কাজ করা হবে।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম আকন্দ জানান, নির্বাচনী তফসিল ঘোষণা হওয়ার পর দলীয় ভাবে আলোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।দল যাকে মনোনয়ন দিবে সেই নির্বাচন করবে বলে আমি মনে করি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24