1. admin@mhnews24.com : admin :
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জিয়া পরিষদ ও জিয়া মন্ত্র এবং জিয়া সাইবার ফোর্স -জেডসিএফ যুক্তরাষ্ট্র এর উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি পালিত দোয়ারাবাজার সীমান্তে বিজিবির অভিযানে ৭ জন আটক, পালিয়েছে ২ মালয়েশিয়ার বাড়িতে কারাবাসেও পরিবারের সঙ্গ পাচ্ছেন না নাজিব, একসঙ্গে থাকতে পারবেন না স্ত্রী-স্বজনরাও। সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে ভারতীয় সোলার প্যানেল ও ফেয়ারডিল সিরাপ জব্দ শ্যামনগরের গাবুরাতে জেলেদের স্ত্রী-সন্তানদের মানববন্ধন, বনদস্যু নির্মূলের দাবী মদনে শাহেনা আক্তার ইসলামিয়া কওমী মহিলা মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধনী অনুষ্ঠান কচুয়ায় উপজেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক চেয়ারম্যান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শিকদার আ: আব্দুর রহিম এর স্ত্রীর ইন্তেকাল।বিভিন্ন মহলের শোক আশুলিয়ায় ডক্টরস জেনারেল হাসপাতালের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ, কর্মচারীকে মারধর ও প্রাণনাশের হুমকির বিরুদ্ধে থানায় অভিযোগ পাইকগাছার সার্বিক উন্নয়ন ও জনদুর্ভোগ লাঘবে আধুনিক বাস টার্মিনাল নির্মাণ জরুরি ..এসএম মনিরুল হাসান বাপ্পী নাটোরে হুইপ দুলুকে সংবর্ধনা, জনতার ঢলে কাবির হোসেন কাঙ্গালের পক্ষে গণজোয়ার

বকশীগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ও মন্ত্রী মিল্লাতের সংবর্ধনা সফল করতে প্রস্তুতি সভা

  • প্রকাশের সময় : শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
  • ৭৫ বার পঠিত

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: আলীমজনু বাবু

জামালপুরের বকশীগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাতের সংবর্ধনা এবং কৃষকদের সার সংকট নিরসনের দাবিতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৮ আগস্ট) বিকেলে উপজেলা বিএনপি কার্যালয়ে স্থানীয় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় আগামী ১ সেপ্টেম্বর বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী এবং ৪ সেপ্টেম্বর বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাতের সংবর্ধনা অনুষ্ঠান সফল করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়। একই সঙ্গে বকশীগঞ্জের কৃষকদের চলমান সার সংকট দ্রুত নিরসনে কার্যকর পদক্ষেপ নেওয়ার জোর দাবি জানান বক্তারা।

উপজেলা বিএনপির সভাপতি আলহাজ মানিক সওদাগরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্সের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নওশাদ আলী, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি হাসিবুল ইসলাম সঞ্জু, মিজান তালুকদার, সহ-সভাপতি আব্দুল হামিদ, জাহাঙ্গীর আলম পুলক, গাজীউর রহমান মোল্লা ও আব্দুর রউফ মাস্টার।

এ ছাড়া বক্তব্য দেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম কারী ও মমতাজুর রহমান মমতাজ, উপজেলা যুবদলের আহ্বায়ক আবদুল্লাহ সওদাগর বিপ্লব, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জুবাইদুল ইসলাম শামীম, ওলামা দলের সভাপতি রুহুল আমীন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আশিকুর রহমান তুলন, বাট্টাজোর ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ আক্তার মাস্টার ও সাধারণ সম্পাদক লিটন আকন্দ, বগারচর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শফি আলম এবং কামালপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি পলাশ।

সভায় বক্তারা বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ও মন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাতের সংবর্ধনা অনুষ্ঠানকে সফল ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে দলীয় নেতাকর্মীদের সর্বাত্মক প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান। পাশাপাশি কৃষকদের জন্য পর্যাপ্ত সার সরবরাহ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন।

সভায় উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24