1. admin@mhnews24.com : admin :
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জিয়া পরিষদ ও জিয়া মন্ত্র এবং জিয়া সাইবার ফোর্স -জেডসিএফ যুক্তরাষ্ট্র এর উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি পালিত দোয়ারাবাজার সীমান্তে বিজিবির অভিযানে ৭ জন আটক, পালিয়েছে ২ মালয়েশিয়ার বাড়িতে কারাবাসেও পরিবারের সঙ্গ পাচ্ছেন না নাজিব, একসঙ্গে থাকতে পারবেন না স্ত্রী-স্বজনরাও। সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে ভারতীয় সোলার প্যানেল ও ফেয়ারডিল সিরাপ জব্দ শ্যামনগরের গাবুরাতে জেলেদের স্ত্রী-সন্তানদের মানববন্ধন, বনদস্যু নির্মূলের দাবী মদনে শাহেনা আক্তার ইসলামিয়া কওমী মহিলা মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধনী অনুষ্ঠান কচুয়ায় উপজেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক চেয়ারম্যান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শিকদার আ: আব্দুর রহিম এর স্ত্রীর ইন্তেকাল।বিভিন্ন মহলের শোক আশুলিয়ায় ডক্টরস জেনারেল হাসপাতালের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ, কর্মচারীকে মারধর ও প্রাণনাশের হুমকির বিরুদ্ধে থানায় অভিযোগ পাইকগাছার সার্বিক উন্নয়ন ও জনদুর্ভোগ লাঘবে আধুনিক বাস টার্মিনাল নির্মাণ জরুরি ..এসএম মনিরুল হাসান বাপ্পী নাটোরে হুইপ দুলুকে সংবর্ধনা, জনতার ঢলে কাবির হোসেন কাঙ্গালের পক্ষে গণজোয়ার

কচুয়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: বৃক্ষরোপণ ও পোনা মাছ অবমুক্তকরণ।

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
  • ২২৮ বার পঠিত

নিজস্ব সংবাদদাতা কচুয়া (বাগেরহাট)। আয়েশা সিদ্দিকা বুলু

বাগেরহাটের কচুয়ায় নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে গৃহীত কর্মসূচির মধ্যে ছিল দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ এবং জলাশয়ে মাছের পোনা অবমুক্তকরণ, বিভিন্ন ক্লাবে ফুটবল বিতরণ ।

​কর্মসূচির অংশ হিসেবে সকাল ৮টায় উপজেলা বিএনপি কার্যালয়ের সামনে আনুষ্ঠানিকভাবে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরবর্তীতে সকাল ১১টায় কচুয়া ডিগ্রি কলেজ চত্বর ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান প্রাঙ্গণে বৃক্ষরোপণ ও জলাশয়ে মাছের পোনা অবমুক্তকরণ ও বিভিন্ন ক্লাবে ফটবল বিতরণ করা হয়।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃক্ষরোপণ ও পোনা মাছ অবমুক্তকরণ ও ফুটবল বিতরণ করেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ মো. জাকির হোসেন।

​এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপি নেতা খান মনিরুল ইসলাম ও ইঞ্জিনিয়ার মোমেন হোসেন, কচুয়া উপজেলা বিএনপির সভাপতি সারদার জাহিদ, সাধারণ সম্পাদক এস এম তৌহিদুল ইসলাম এবং সাংগঠনিক সম্পাদক শেখ জাকির হোসেন,যুবদল নেতা এমদাদুল হক মাসুদ,সেখ সুজন, জেলা সেচ্ছাসেবক দল নেতা সরদার নাহিদ, কৃষকদল সভাপতি আল মামুন মুক্তি সহ উপজেলা বিএনপি’র স্থানীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

​অনুষ্ঠানে বক্তারা দলের প্রতিষ্ঠাবার্ষিকীর মূল চেতনা বজায় রেখে তৃণমূল পর্যায় পর্যন্ত সংগঠনকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24