1. admin@mhnews24.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ভূরুঙ্গামারী চা আড্ডায় মুন্সীগঞ্জ থেকে তরুণী এনে গণধর্ষণ অভিযোগে গ্রেফতার ১ ভুট্টা ব্যবসায় ১ কোটি ৬৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগে গ্রেপ্তার ১ নেত্রকোণা দুর্গাপুরে ভার্চুয়ালি যুক্ত হয়ে কৃষি কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান কৃষকের সেবায় নতুন উদ্যোগ, মনোহরদীতে কৃষক কার্ড বিতরণ কার্যক্রম চাঁপাইনবাবগঞ্জ ৬ নং ওর্য়াডে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান ​শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযান ১২টি ভারতীয় চোরাই মোবাইল জব্দ কেশবপুরে সরকারি খাল দখলমুক্ত, কেটে দেওয়া হলো ঘেরের বেড়ি ‘ইত্যাদি’র জনপ্রিয় নানা-নাতি জুটি আজ স্মৃতির পাতায় ‘বড় কোনো পদ না পেলেও আক্ষেপ নেই’—হাসিমুখে যা বললেন লুৎফুজ্জামান বাবর সাতক্ষীরায় শুরু ঐতিহ্যবাহী গুড়পুকুর মেলা

ছাগলনাইয়ায় ‘মব’ সৃষ্টি করে সাংবাদিকের ওপর হামলা

  • প্রকাশের সময় : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৫ বার পঠিত

মহিউদ্দিন মহি (ফেনী প্রতিনিধি) : ফেনীর ছাগলনাইয়ায় ‘মব’ সৃষ্টি করে এক সাংবাদিকের ওপর হামলার অভিযোগ উঠেছে।

আহত অবস্থায় ওই সাংবাদিককে ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে।

গত ২৫ আগষ্ট মঙ্গলবার রাত ৮টার দিকে ছাগলনাইয়া পৌর শহরের বিজামান মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।

আহত সাংবাদিকের নাম নিজাম উদ্দিন মজুমদার সজিব। তিনি মোহনা টেলিভিশনের ছাগলনাইয়া – ফুলগাজী ও পরশুরাম প্রতিনিধি এবং ছাগলনাইয়া প্রেস ক্লাবের সদস্য। তার বাড়ি ছাগলনাইয়া উপজেলার রাধানগর ইউনিয়নের নিজ পানুয়া গ্রামে।
নিজাম উদ্দিন মজুমদার সজিবের ওপর হামলার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ‘Kamrul Hasan’ নামের একটি ফেসবুক পেজে দেওয়া ভিডিওটিতে দেখা যায়, ১৫/২০ জন যুবক সজিবকে ঘিরে রেখেছেন। তাঁদের মধ্যে কয়েকজন সজিবকে মারধর করছেন। সজিবকে এক যুবকের মায়ের সাথে ম্যাসেঞ্জারে চ্যাটিং করার অভিযোগে অপরাধী হিসেবে অভিযুক্ত করা হচ্ছিল।
এব্যাপারে সজিব বাদী হয়ে ছাগলনাইয়া থানায় অজ্ঞাতনামা ১৫/২০ জনকে আসামি করে একটি অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগের তদন্তকারী কর্মকর্তা এসআই তানভীর বলেন, অভিযোগের তদন্ত চলছে। অপরাধীদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সজিব জানান, ২৫ আগষ্ট মঙ্গলবার রাতে মোবাইল নাম্বার ০১৮৩৮৯১৮১২২ থেকে তার ব্যবহৃত মোবাইলে ফোন করে অজ্ঞাতনামা এক ব্যক্তি সংবাদ সম্মেলন আছে বলে তাকে ছাগলনাইয়া মহিলা কলেজের সামনে যেতে বলেন। তখন তিনি বাজার করছিলেন। এক পর্যায়ে ১৫/২০ জন অজ্ঞাতনামা যুবক বাজারে এসে বিজামান মার্কেটের তানিয়া সুজ এর ভিতরে ও বাহিরে ‘মব’ করে তাকে মারধর করেন। স্থানীয় ব্যবসায়ীরা এগিয়ে এসে তাকে উদ্ধার করার চেষ্টা করেন।
ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আবু তাহের বলেন, হামলার অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24