1. admin@mhnews24.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ভূরুঙ্গামারী চা আড্ডায় মুন্সীগঞ্জ থেকে তরুণী এনে গণধর্ষণ অভিযোগে গ্রেফতার ১ ভুট্টা ব্যবসায় ১ কোটি ৬৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগে গ্রেপ্তার ১ নেত্রকোণা দুর্গাপুরে ভার্চুয়ালি যুক্ত হয়ে কৃষি কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান কৃষকের সেবায় নতুন উদ্যোগ, মনোহরদীতে কৃষক কার্ড বিতরণ কার্যক্রম চাঁপাইনবাবগঞ্জ ৬ নং ওর্য়াডে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান ​শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযান ১২টি ভারতীয় চোরাই মোবাইল জব্দ কেশবপুরে সরকারি খাল দখলমুক্ত, কেটে দেওয়া হলো ঘেরের বেড়ি ‘ইত্যাদি’র জনপ্রিয় নানা-নাতি জুটি আজ স্মৃতির পাতায় ‘বড় কোনো পদ না পেলেও আক্ষেপ নেই’—হাসিমুখে যা বললেন লুৎফুজ্জামান বাবর সাতক্ষীরায় শুরু ঐতিহ্যবাহী গুড়পুকুর মেলা

পাঁচবিবির ১০’হাজার পরিবার পেল স্বল্প মূল্যে চাল

  • প্রকাশের সময় : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩০ বার পঠিত

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি:
আকতার হোসেন বকুল

০২/সেপ্টেম্বর/২৬ ইং স্বল্প মূল্যে খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ১৬’টি পয়েন্টে ১৫ টাকা কেজি দরে চাল বিক্রয় হয়। গরিব ও অসহায় প্রতিটি পরিবারকে ৩০ কেজি করে চাল দেওয়া হচ্ছে।

উপজেলার ১৬’টি পয়েন্টে এক যোগে এ কর্মসূচির চাল বিতরণের উদ্বোধন করা হয়। এরই ধারাবাহিকতায় বুধবার সকাল থেকে ধরঞ্জী ইউনিয়নের কোতোয়ালী বাগ মোড়ে চাল বিতরণ করা হয়। খাদ্য বান্ধব কর্মসূচির ডিলার মোঃ আব্দুর রশিদ মন্ডলের পক্ষে অনুমতিক্রমে মোঃ সুলতান মাহমুদ গরিব অসহায় পরিবারের মাঝে চাল বিতরণ করে।

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মোঃ অহিদুল ইসলাম বলেন, উপজেলায় মোট ১০ হাজার ২২৪টি পরিবারের মাঝে এ চাল বিতরণ করা হচ্ছে। তিনি আরও বলেন, যেকোনো প্রকার অনিয়ম রোধে প্রতিটি পয়েন্টে একজন করে ট্যাগ অফিসার নিয়োজিত রয়েছেন। এর পাশাপাশি উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস থেকেও বিতরণ কেন্দ্র নিয়মিত পরিদর্শন করা হচ্ছে।

খাদ্য বান্ধব কর্মসূচির মাধ্যমে স্বল্প আয়ের মানুষ ন্যায্য দামে চাল পেয়ে উপকৃত হচ্ছেন বলে জানান উপকারভোগীরা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24