1. admin@mhnews24.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ভূরুঙ্গামারী চা আড্ডায় মুন্সীগঞ্জ থেকে তরুণী এনে গণধর্ষণ অভিযোগে গ্রেফতার ১ ভুট্টা ব্যবসায় ১ কোটি ৬৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগে গ্রেপ্তার ১ নেত্রকোণা দুর্গাপুরে ভার্চুয়ালি যুক্ত হয়ে কৃষি কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান কৃষকের সেবায় নতুন উদ্যোগ, মনোহরদীতে কৃষক কার্ড বিতরণ কার্যক্রম চাঁপাইনবাবগঞ্জ ৬ নং ওর্য়াডে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান ​শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযান ১২টি ভারতীয় চোরাই মোবাইল জব্দ কেশবপুরে সরকারি খাল দখলমুক্ত, কেটে দেওয়া হলো ঘেরের বেড়ি ‘ইত্যাদি’র জনপ্রিয় নানা-নাতি জুটি আজ স্মৃতির পাতায় ‘বড় কোনো পদ না পেলেও আক্ষেপ নেই’—হাসিমুখে যা বললেন লুৎফুজ্জামান বাবর সাতক্ষীরায় শুরু ঐতিহ্যবাহী গুড়পুকুর মেলা

পাঁচবিবি থানা পুলিশ ৪’জন অটোভ্যান ছিনতাইকারীকে গ্রেফতার করেছে

  • প্রকাশের সময় : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৯ বার পঠিত

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি:
আকতার হোসেন বকুল

২ সেপ্টেম্বর/২৬ ইং জয়পুরহাটের পাঁচবিবি থানা পুলিশ অভিযান চালিয়ে অটোভ্যান ছিনতাই চক্রের ৪’জন সদস্যকে গ্রেফতার করেছে। পরে তাদের বিরুদ্ধে মামলা দিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন, মৃত গোলজার হোসেনের ছেলে আনোয়ার হোসেন (৩৬), মৃত আঃ জলিলের ছেলে হারুন উর রশীদ (৪৫), দেলোয়ার হোসেনের ছেলে সুমন ইসলাম (৩০) ও দেলদার হোসেনের ছেলে শাহারুল ইসলাম (২৮) সকলের বাড়ি জয়পুরহাটের কালাই উপজেলার আঁওড়া পশ্চিমপাড়া গ্রামে।

পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, গতকাল সোমবার সন্ধ্যায় জেলার কালাই উপজেলার মাত্রাই বাজারের কুলি শ্রমিক অফিসের সামনে থেকে একটি অটোভ্যান ছিনতাই করে পালিয়ে যায় সংঘবদ্ধ চক্রটি। ভ্যান চুরির খবর পেয়ে পাঁচবিবি থানা পুলিশ দ্রুত অভিযানে নামে। ছিনতাইকারীরাও পালিয়ে পাঁচবিবি থানার শাইলট্টি বাজারের বিন্নিপাড়া চারমাথা মোড়ে আসলে পুলিশ তাদের ধাওয়া করে ছিনতাই হওয়া অটোভ্যানসহ চক্রের ৪ জনকে আটক করে।

পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ মোঃ তামবিরুল ইসলাম বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চুরি হওয়া ভ্যানসহ ৪ জনকে আটক করে থানা পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ছিনতাইয়ের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এ ঘটনায় পাঁচবিবি থানায় মামলা নং- ০৪/২৯২, তারিখ- ০২/০৯/২০২৬ ইং, ধারা- ৩৯৪ পেনাল কোডে মামলা করা হয়েছে। ওসি আরও জানান, এলাকায় অটোভ্যান ও ইজিবাইক ছিনতাই রোধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24