1. admin@mhnews24.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ভূরুঙ্গামারী চা আড্ডায় মুন্সীগঞ্জ থেকে তরুণী এনে গণধর্ষণ অভিযোগে গ্রেফতার ১ ভুট্টা ব্যবসায় ১ কোটি ৬৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগে গ্রেপ্তার ১ নেত্রকোণা দুর্গাপুরে ভার্চুয়ালি যুক্ত হয়ে কৃষি কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান কৃষকের সেবায় নতুন উদ্যোগ, মনোহরদীতে কৃষক কার্ড বিতরণ কার্যক্রম চাঁপাইনবাবগঞ্জ ৬ নং ওর্য়াডে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান ​শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযান ১২টি ভারতীয় চোরাই মোবাইল জব্দ কেশবপুরে সরকারি খাল দখলমুক্ত, কেটে দেওয়া হলো ঘেরের বেড়ি ‘ইত্যাদি’র জনপ্রিয় নানা-নাতি জুটি আজ স্মৃতির পাতায় ‘বড় কোনো পদ না পেলেও আক্ষেপ নেই’—হাসিমুখে যা বললেন লুৎফুজ্জামান বাবর সাতক্ষীরায় শুরু ঐতিহ্যবাহী গুড়পুকুর মেলা

পাইকগাছা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের ছাদ ধসে পড়াই আতঙ্ক; ঝুঁকিতে বিচার কার্যক্রম

  • প্রকাশের সময় : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩০ বার পঠিত

মোঃ শাহাদাত হোসাইন প্রতিনিধি।

পাইকগাছায় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের জরাজীর্ণ ভবনের বিভিন্ন অংশ ধসে পড়ায় চরম ঝুঁকির মধ্যে চলছে আদালতের কার্যক্রম। দীর্ঘদিন সংস্কার ও যথাযথ রক্ষণাবেক্ষণ না হওয়ায় ভবনটির ছাদসহ বিভিন্ন অংশ এখন অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।এরই ধারাবাহিকতায় বুধবার (২ সেপ্টেম্বর) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে কোর্টের সিএসআই অফিস কক্ষের পুরাতন ছাদের একটি বড় অংশ হঠাৎ ধসে পড়ে। এ সময় বিকট শব্দ হলে ডিউটিরত পুলিশ সদস্যরা ছুটে গিয়ে বিষয়টি দেখতে পান। পরে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, ছাদের ভেঙে পড়া অংশ কক্ষের ভেতরে ছড়িয়ে রয়েছে।সংশ্লিষ্টরা জানান, ঘটনাটি দিনের বেলা আদালতের কার্যক্রম চলাকালীন কিংবা অফিস সময়ে ঘটলে কর্মকর্তা-কর্মচারীসহ সেখানে অবস্থানরত ব্যক্তিরা গুরুতর দুর্ঘটনার শিকার হতে পারতেন। তবে গভীর রাতে ঘটনাটি ঘটায় বড় ধরনের প্রাণহানি এড়ানো সম্ভব হয়েছে। গত দু বছর এজলাস কক্ষের ছাদে তাবু টানিয়ে বিচার কার্যক্রম চলা সহ মামলার নথিপত্র সংরক্ষণ করা হয়।জানা যায়, খুলনা জেলা সদর থেকে পাইকগাছা উপজেলা ৬৬ কিলোমিটার দুরত্ব। তাই তৎকালীন সরকার ১৯৮৩ সালে পাইকগাছায় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ও সিনিয়র সহকারী জজ চৌকি আদালত প্রতিষ্ঠিত করেন। প্রতিষ্ঠার পর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও ভবনটির প্রয়োজনীয় সংস্কার ও রক্ষণাবেক্ষণ হয়নি। ফলে বর্তমানে ভবনটি ভঙ্গুর ও জরাজীর্ণ অবস্থায় রয়েছে।স্থানীয়দের অভিযোগ, আদালত ভবনের বিভিন্ন স্থানে ফাটল দেখা দিয়েছে। ছাদসহ ভবনের অন্যান্য অংশও ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। এতে বিচারক, কর্মকর্তা-কর্মচারী, আইনজীবী, পুলিশ সদস্য এবং আদালতে সেবা নিতে আসা বিচারপ্রার্থীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।এ অবস্থায় ঝুঁকিপূর্ণ ভবনটি দ্রুত সংস্কার অথবা নতুন ভবন নির্মাণের উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা। তাদের মতে, যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। তাই বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।পাইকগাছা কোর্টের সিএসআই মো. তরিকুল ইসলাম ছাদ ধসের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাটি দিনের বেলায় ঘটলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত। এমনকি তার মাথার উপর পড়ার সম্ভাবনার কথাও জানান তিনি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24