
লুৎফর সিকদার {গোপালগঞ্জ প্রতিনিধি}:
গোপালগঞ্জে মলি’স কিচেন সাময়িক কিছু ত্রুটির কারণে বন্ধ থাকার পর আবারও নতুন আঙ্গিকে কার্যক্রম শুরু করতে যাচ্ছে গোপালগঞ্জের স্বনামধন্য হোম মেইড ফুড সার্ভিস। আগামী ৫ সেপ্টেম্বর থেকে আনুষ্ঠানিক ভাবে পুনরায় চালু হচ্ছে প্রতিষ্ঠানটির খাবার সরবরাহ কার্যক্রম।
দীর্ঘদিন ধরে গোপালগঞ্জের মানুষের কাছে পরিচিত এই হোম মেইড ফুড সার্ভিসটি ঘরোয়া পরিবেশে প্রস্তুত খাবারের জন্য বেশ জনপ্রিয়। সাময়িক বিরতির পর নতুন উদ্যমে আবারও গ্রাহকদের পছন্দের খাবার পৌঁছে দেওয়ার প্রস্তুতি নেওয়া হয়েছে।
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, এখন থেকে আগের মতোই গ্রাহকরা ফুডপান্ডা এবং সংশ্লিষ্ট ফেসবুক পেজের মাধ্যমে খাবারের অর্ডার করতে পারবেন। গ্রাহকদের ভালোবাসা ও সহযোগিতাকে সঙ্গে নিয়ে ভবিষ্যতে আরও ভালো কিছু উপহার দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছে কর্তৃপক্ষ।
প্রতিষ্ঠানটির প্রোঃ কামরুল নাহার মলি বলেন, “সাময়িক কিছু সমস্যার কারণে আমাদের কার্যক্রম বন্ধ ছিল। এখন নতুন আঙ্গিকে আবারও শুরু করছি। আগের মতোই সবাই আমাদের পাশে থাকবেন—এটাই প্রত্যাশা। ইনশাআল্লাহ, সামনে আপনাদের জন্য আরও ভালো কিছু আসছে।”ঠিকানা: সিকদার মঞ্জিল, ৭৩/৩ জনতা বাইলেন, গোপালগঞ্জ সদর।নতুন করে কার্যক্রম শুরু: ৫ সেপ্টেম্বর গোপালগঞ্জের খাদ্যপ্রেমীদের মাঝে প্রতিষ্ঠানটির পুনরায় যাত্রা নিয়ে ইতোমধ্যে আগ্রহ তৈরি হয়েছে। গ্রাহকদের প্রত্যাশা, নতুন আঙ্গিকে এই হোম মেইড ফুড সার্ভিস আগের জনপ্রিয়তা আরও বাড়িয়ে তুলবে।