1. admin@mhnews24.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ভূরুঙ্গামারী চা আড্ডায় মুন্সীগঞ্জ থেকে তরুণী এনে গণধর্ষণ অভিযোগে গ্রেফতার ১ ভুট্টা ব্যবসায় ১ কোটি ৬৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগে গ্রেপ্তার ১ নেত্রকোণা দুর্গাপুরে ভার্চুয়ালি যুক্ত হয়ে কৃষি কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান কৃষকের সেবায় নতুন উদ্যোগ, মনোহরদীতে কৃষক কার্ড বিতরণ কার্যক্রম চাঁপাইনবাবগঞ্জ ৬ নং ওর্য়াডে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান ​শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযান ১২টি ভারতীয় চোরাই মোবাইল জব্দ কেশবপুরে সরকারি খাল দখলমুক্ত, কেটে দেওয়া হলো ঘেরের বেড়ি ‘ইত্যাদি’র জনপ্রিয় নানা-নাতি জুটি আজ স্মৃতির পাতায় ‘বড় কোনো পদ না পেলেও আক্ষেপ নেই’—হাসিমুখে যা বললেন লুৎফুজ্জামান বাবর সাতক্ষীরায় শুরু ঐতিহ্যবাহী গুড়পুকুর মেলা

পাঁচবিবি উপজেলা প্রশাসনের নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ করে পুড়িয়ে ফেলা হয়

  • প্রকাশের সময় : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪৬ বার পঠিত

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি :আকতার হোসেন বকুল

৭ সেপ্টেম্বর/২৬ ইং মৎস্য সম্পদ রক্ষা ও মৎস্য সংরক্ষণ আইন বাস্তবায়নের লক্ষ্যে জয়পুরহাটের পাঁচবিবিতে অভিযান চালিয়ে ৪৮টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ করে আগুনে পুড়িয়ে বিনষ্ট করেছে উপজেলা প্রশাসন ও সিনিয়র উপজেলা মৎস্য অধিদপ্তর।

গতকাল রোববার বিকালে উপজেলার কুসুম্বা ইউনিয়নের হরেন্দা গ্রাম এবং বালিঘাটা ইউনিয়নের বীরনগর গ্রামে এই অভিযান পরিচালনা করেন প্রশাসন। নিষিদ্ধ জাল ব্যবহার করে মাছ শিকার বন্ধে মোবাইল কোর্ট পরিচালনা করেন প্রশাসন। পরে জনসম্মুখে জব্দকৃত জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়। এসময় উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মৎস্য সংরক্ষণ আইন-১৯৫০ এবং মৎস্য ও পশুখাদ্য আইন-২০১০ এর অধীনে উপজেলা নির্বাহী কর্মকর্তা কাশপিয়া তাসরিন মোবাইল কোর্ট/অভিযান পরিচালনা করেন।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোছাঃ মাহমুদা খাতুন পপি বলেন, মাছের প্রজনন মৌসুমে ও প্রাকৃতিক জলাশয়ে মাছের বংশবৃদ্ধি নিশ্চিত করতে নিষিদ্ধ এসব জাল জব্দ করা হয় এবং নিয়মিত অভিযান চলবে। তিনি আরও বলেন, নিষিদ্ধ চায়না দুয়ারী জাল ব্যবহারকারীদের বিরুদ্ধেও কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয় বাসিন্দারা এ ধরনের অভিযানকে সাধুবাদ জানিয়ে বলেন, নিষিদ্ধ জালের কারণে ছোট মাছসহ জলজ প্রাণী ধ্বংস হয়। জনস্বার্থে প্রশাসনের এমন কার্যক্রম অব্যাহত থাকা জরুরি বলে মনে করেন তারা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24