1. admin@mhnews24.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ভূরুঙ্গামারী চা আড্ডায় মুন্সীগঞ্জ থেকে তরুণী এনে গণধর্ষণ অভিযোগে গ্রেফতার ১ ভুট্টা ব্যবসায় ১ কোটি ৬৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগে গ্রেপ্তার ১ নেত্রকোণা দুর্গাপুরে ভার্চুয়ালি যুক্ত হয়ে কৃষি কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান কৃষকের সেবায় নতুন উদ্যোগ, মনোহরদীতে কৃষক কার্ড বিতরণ কার্যক্রম চাঁপাইনবাবগঞ্জ ৬ নং ওর্য়াডে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান ​শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযান ১২টি ভারতীয় চোরাই মোবাইল জব্দ কেশবপুরে সরকারি খাল দখলমুক্ত, কেটে দেওয়া হলো ঘেরের বেড়ি ‘ইত্যাদি’র জনপ্রিয় নানা-নাতি জুটি আজ স্মৃতির পাতায় ‘বড় কোনো পদ না পেলেও আক্ষেপ নেই’—হাসিমুখে যা বললেন লুৎফুজ্জামান বাবর সাতক্ষীরায় শুরু ঐতিহ্যবাহী গুড়পুকুর মেলা

ফুলতলা–অভয়নগর সীমান্তে বাগান থেকে গুলিবিদ্ধ ব্যক্তির মরদেহ উদ্ধার

  • প্রকাশের সময় : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৯ বার পঠিত

মোহাম্মদ সবুর শেখ।
ফুলতলা (খুলনা) প্রতিনিধি:

ফুলতলা–অভয়নগর সীমান্তবর্তী এলাকায় ভৈরব নদীর তীরবর্তী রানাগাতী গ্রামের একটি বাগান থেকে বাহারুল মল্লিক নামে এক ব্যক্তির গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে অভয়নগর উপজেলার রানাগাতী গ্রামের একটি বাগানের ভেতর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত বাহারুল মল্লিক ওই গ্রামের হাকিম মল্লিকের ছেলে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। প্রাথমিকভাবে নিহতের শরীরে গুলির চিহ্ন রয়েছে বলে জানা গেছে।
তবে কী কারণে এবং কারা বাহারুল মল্লিককে গুলি করে হত্যা করেছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো তথ্য জানা যায়নি। চাঞ্চল্যকর এ ঘটনাকে কেন্দ্র করে এলাকাজুড়ে আতঙ্ক ও কৌতূহলের সৃষ্টি হয়েছে।
পুলিশ ঘটনাটির তদন্ত শুরু করেছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুতসহ ময়নাতদন্তের জন্য প্রয়োজনীয় প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে।
ময়নাতদন্তের প্রতিবেদন এবং পুলিশের তদন্ত শেষে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ ও এর সঙ্গে জড়িতদের সম্পর্কে বিস্তারিত তথ্য জানা যাবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24