1. admin@mhnews24.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ভূরুঙ্গামারী চা আড্ডায় মুন্সীগঞ্জ থেকে তরুণী এনে গণধর্ষণ অভিযোগে গ্রেফতার ১ ভুট্টা ব্যবসায় ১ কোটি ৬৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগে গ্রেপ্তার ১ নেত্রকোণা দুর্গাপুরে ভার্চুয়ালি যুক্ত হয়ে কৃষি কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান কৃষকের সেবায় নতুন উদ্যোগ, মনোহরদীতে কৃষক কার্ড বিতরণ কার্যক্রম চাঁপাইনবাবগঞ্জ ৬ নং ওর্য়াডে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান ​শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযান ১২টি ভারতীয় চোরাই মোবাইল জব্দ কেশবপুরে সরকারি খাল দখলমুক্ত, কেটে দেওয়া হলো ঘেরের বেড়ি ‘ইত্যাদি’র জনপ্রিয় নানা-নাতি জুটি আজ স্মৃতির পাতায় ‘বড় কোনো পদ না পেলেও আক্ষেপ নেই’—হাসিমুখে যা বললেন লুৎফুজ্জামান বাবর সাতক্ষীরায় শুরু ঐতিহ্যবাহী গুড়পুকুর মেলা

কক্সবাজারে কোস্ট গার্ডের অভিযানে ইয়াবা-ইঞ্জিন জব্দ

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩১ বার পঠিত

জামাল উদ্দীন, কক্সবাজার জেলা প্রতিনিধি :
কক্সবাজারে কোস্ট গার্ডের পৃথক দুটি অভিযানে প্রায় ১ কোটি টাকা মূল্যের ২০ হাজার পিস ইয়াবা এবং মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বহন করা ৫টি সিঙ্গেল সিলিন্ডার ডিজেল ইঞ্জিনসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে।
সোমবার (৭ সেপ্টেম্বর ২০২৬) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, সোমবার সকাল ৯টার দিকে টেকনাফ থানাধীন নাজিরপাড়া সংলগ্ন নাফ নদীতে গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন টেকনাফ বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় জালের ফ্লোটিং বয়ের সঙ্গে বাঁধা অবস্থায় একটি সাদা প্যাকেটে মোড়ানো ২০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। জব্দকৃত ইয়াবার আনুমানিক মূল্য প্রায় ১ কোটি টাকা।
অপরদিকে, একইদিন ভোর ৪টার দিকে মহেশখালী থানাধীন ছেঁড়াদিয়া দ্বীপসংলগ্ন সমুদ্র এলাকায় কোস্ট গার্ড স্টেশন কক্সবাজার ও মহেশখালীর সদস্যরা অভিযান চালান। এ সময় একটি সন্দেহজনক ফিশিং বোটে তল্লাশি করে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বহন করা ৫টি সিঙ্গেল সিলিন্ডার ডিজেল ইঞ্জিন ও বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। এসব মালামালের আনুমানিক মূল্য ৭ লাখ ১০ হাজার টাকা।
কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
জব্দকৃত মালামাল ও পাচারকাজে ব্যবহৃত বোটের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, মাদক ও চোরাচালান প্রতিরোধে বাংলাদেশ কোস্ট গার্ডের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24