1. admin@mhnews24.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ভূরুঙ্গামারী চা আড্ডায় মুন্সীগঞ্জ থেকে তরুণী এনে গণধর্ষণ অভিযোগে গ্রেফতার ১ ভুট্টা ব্যবসায় ১ কোটি ৬৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগে গ্রেপ্তার ১ নেত্রকোণা দুর্গাপুরে ভার্চুয়ালি যুক্ত হয়ে কৃষি কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান কৃষকের সেবায় নতুন উদ্যোগ, মনোহরদীতে কৃষক কার্ড বিতরণ কার্যক্রম চাঁপাইনবাবগঞ্জ ৬ নং ওর্য়াডে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান ​শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযান ১২টি ভারতীয় চোরাই মোবাইল জব্দ কেশবপুরে সরকারি খাল দখলমুক্ত, কেটে দেওয়া হলো ঘেরের বেড়ি ‘ইত্যাদি’র জনপ্রিয় নানা-নাতি জুটি আজ স্মৃতির পাতায় ‘বড় কোনো পদ না পেলেও আক্ষেপ নেই’—হাসিমুখে যা বললেন লুৎফুজ্জামান বাবর সাতক্ষীরায় শুরু ঐতিহ্যবাহী গুড়পুকুর মেলা

অপরাধ ও মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে মতবিনিময় সভা

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৫ বার পঠিত

অদ্য ৮ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ নওগাঁর মান্দা উপজেলার তুডুকবাড়িয়া উচ্চ বিদ্যালয় মাঠে অপরাধ ও মাদকমুক্ত নিরাপদ সমাজ গড়ার লক্ষ্যে কিশোর অপরাধ ও মাদকবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন জনাব মোঃ খোরশেদ আলম, অফিসার ইনচার্জ, মান্দা থানা, নওগাঁ।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ তারিকুল ইসলাম, পুলিশ সুপার, নওগাঁ।

প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, “মান্দা থানা এলাকায় সন্ত্রাস, কিশোর গ্যাং, মাদক, চাঁদাবাজি ও দস্যুতা কোনোভাবেই বরদাশত করা হবে না। অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে এবং অপরাধ ও মাদকমুক্ত নিরাপদ সমাজ গঠনে পুলিশ সর্বাত্মকভাবে কাজ করবে।”

এ সময় উপস্থিত ছিলেন জনাব আব্দুল্লাহ আল মাহমুদ শাওন, সহকারী পুলিশ সুপার, মান্দা সার্কেল, নওগাঁসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

সভায় কিশোর অপরাধ প্রতিরোধ, মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতনতা সৃষ্টি এবং এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখার বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24