1. admin@mhnews24.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ভূরুঙ্গামারী চা আড্ডায় মুন্সীগঞ্জ থেকে তরুণী এনে গণধর্ষণ অভিযোগে গ্রেফতার ১ ভুট্টা ব্যবসায় ১ কোটি ৬৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগে গ্রেপ্তার ১ নেত্রকোণা দুর্গাপুরে ভার্চুয়ালি যুক্ত হয়ে কৃষি কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান কৃষকের সেবায় নতুন উদ্যোগ, মনোহরদীতে কৃষক কার্ড বিতরণ কার্যক্রম চাঁপাইনবাবগঞ্জ ৬ নং ওর্য়াডে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান ​শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযান ১২টি ভারতীয় চোরাই মোবাইল জব্দ কেশবপুরে সরকারি খাল দখলমুক্ত, কেটে দেওয়া হলো ঘেরের বেড়ি ‘ইত্যাদি’র জনপ্রিয় নানা-নাতি জুটি আজ স্মৃতির পাতায় ‘বড় কোনো পদ না পেলেও আক্ষেপ নেই’—হাসিমুখে যা বললেন লুৎফুজ্জামান বাবর সাতক্ষীরায় শুরু ঐতিহ্যবাহী গুড়পুকুর মেলা

ঠাকূরগাঁওয়ে চিনি কল পরিদর্শন করলেন বিএসএফআইসি চেয়ারম্যান।

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৪ বার পঠিত

মো. আরফান আলী: বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের (বিএসএফআইসি) চেয়ারম্যান শামছুজ্জামান সুরুজ বলেন, বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশন রাষ্ট্রীয় একটি প্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠানটি লাভ লোকসানের চেয়ে বেশি কাজ করে জনগণের স্বার্থের জন্য। জনগণের স্বার্থের কথা চিন্তা করেই আমরা ৩শ টাকা দরে প্রতি কেজি চিনি উৎপাদন করে ১২০ থেকে ১২০ টাকা দরে বিক্রি করি।

গত ৬ ও ৭ সেপ্টেম্বর দুই দিনের সরকারি সফরে ঠাকূরগাঁওয়ে এসে সুগার মিল পরিদর্শণ করে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

বিএসএফআইসি চেয়ারম্যান আরো বলেন, আমাদের প্রতিটি সুগার মিলের বয়স প্রায় ৫০-৬০ বছর তবে ঠাকূরগাঁও সুগার মিলটি শতবর্ষী। আমি এসব পরিদর্শন করে দেখতে পেলাম এখানকার বেশিরভাগ যন্ত্রপাতি মানধাত্যা আমলের। আমরা ঠাকূরগাঁও চিনিকল সহ সব চিনিকল গুলি প্রতিটি প্রায় কেরুতে বিএমআরই করেছি। এটা করার ফলে আমরা এই চিনিকল গুলিতে ডিস্টিলারিং প্রজেক্ট চালু করা সহ চিনি থেকে উৎপাদিত বাই প্রোডাক্ট যেমন ইথানল, জৈব সার, বিদ্যুৎ উৎপাদন সহ নানা প্রজেক্ট এ কাজ করতে পারবো। তাহলে এ চিনিকলগুলি লোকসানের হাত থেকে রক্ষা পাবে এবং চিনিকলগুলি চলমান থাকলে অগনিত মানুষের কর্মসংস্থান হবে।

মিল পরিদর্শন কালে তিনি মিলের দূর্বল দিকগুলো চিহ্নিত করেন এবং তা দ্রুততম সময়ের মধ্যে সমাধানের আশ্বাস দেন তিনি।

জানা যায়, ক্রমাগত লোকসানে থাকা সুগার মিলগুলোকে পুনরুজ্জীবিত করতে ধারাবাহিকভাবে করপোরেশনের আওতাধীন মিলগুলো পরিদর্শন করছেন সদ্য দায়িত্বপ্রাপ্ত বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের চেয়ারম্যান শামছুজ্জামান সূরুজ। এরই ধারাবাহিকতায় দুই দিনের সরকারি সফরে ঠাকূরগাঁওয়ে এসেছেন তিনি।

ঠাকূরগাঁও সুগার মিলের গেস্ট হাউজে পৌঁছালে তাঁকে ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করে নেন ঠাকূরগাঁও সুগার মিলস্ লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক হুমায়ুন কবীর এবং ঠাকূরগাঁও সুগার মিলের মহাব্যবস্থাপক (কৃষি) আবু রায়হান।

এ সময় তার সাথে উপস্থিত ছিলেন, ঠাকূরগাঁও সুগার মিলের মহাব্যবস্থাপক (অর্থ) সাইফুল ইসলাম, মহাব্যবস্থাপক (কারখানা) নুরুল আমিন, মহাব্যবস্থাপক (প্রশাসন) সুভাষ চন্দ্র সিংহ, ডিজিএম (সম্প্রসারণ) তাজিরুল ইসলাম, বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশন শ্রমিক-কর্মচারী ফেডারেশনের সভাপতি ও ঠাচিক শ্রমিক ইউনিয়নরে সভাপতি আব্দুল কুদ্দুস, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাহমুদ খাঁন রতন সহ মিলের উর্ধতন কর্মকর্তা, শ্রমিক-কর্মচারীরা ।

বিএসএফআইসি চেয়ারম্যান এর এ সফর ঠাকুরগাঁও সুগার মিলের জন্য মাইলফলক হয়ে থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন ঠাকূরগাঁও সুগার মিলস্ লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক হুমায়ন কবীর।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24