1. admin@mhnews24.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ভূরুঙ্গামারী চা আড্ডায় মুন্সীগঞ্জ থেকে তরুণী এনে গণধর্ষণ অভিযোগে গ্রেফতার ১ ভুট্টা ব্যবসায় ১ কোটি ৬৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগে গ্রেপ্তার ১ নেত্রকোণা দুর্গাপুরে ভার্চুয়ালি যুক্ত হয়ে কৃষি কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান কৃষকের সেবায় নতুন উদ্যোগ, মনোহরদীতে কৃষক কার্ড বিতরণ কার্যক্রম চাঁপাইনবাবগঞ্জ ৬ নং ওর্য়াডে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান ​শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযান ১২টি ভারতীয় চোরাই মোবাইল জব্দ কেশবপুরে সরকারি খাল দখলমুক্ত, কেটে দেওয়া হলো ঘেরের বেড়ি ‘ইত্যাদি’র জনপ্রিয় নানা-নাতি জুটি আজ স্মৃতির পাতায় ‘বড় কোনো পদ না পেলেও আক্ষেপ নেই’—হাসিমুখে যা বললেন লুৎফুজ্জামান বাবর সাতক্ষীরায় শুরু ঐতিহ্যবাহী গুড়পুকুর মেলা

চোরের আতঙ্কে এলাকাবাসী , ভাড়াটিয়ার বাসা ছাড়ার ঘটনা যশোরের বাঘারপাড়ায় ।

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪১ বার পঠিত

যশোরের বাঘারপাড়া উপজেলায় ক্রমাগত চুরির ঘটনা বেড়ে চলেছে । আর এই চুরির ঘটনায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক বাড়ছে । মানুষের বসতবাড়ি থেকে শুরু করে ফাঁকা বাসা কোনোটিই নিরাপদ নয় বলে অভিযোগ করেছে স্থানীয় বাসিন্দারা ।

স্থানীয়রা অভিযোগ করে বলেন , রাতের পাশাপাশি দিনের বেলাতেও সুযোগ বুঝে চুরির ঘটনা ঘটছে । বিশেষ করে বাড়ির মালিক বা ভাড়াটিয়া কয়েক দিনের জন্য বাইরে গেলে তালা ভেঙে ঘরে ঢুকে নগদ টাকা , স্বর্ণালংকার , বৈদ্যুতিক সরঞ্জামসহ নানাবিধ মূল্যবান মালামাল নিয়ে যাচ্ছে চোরেরা । সর্বশেষ গত শনিবার বাঘারপাড়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের একটি ভাড়া বাসায় চুরির ঘটনা ঘটে । কয়েক দিন বাসাটি ফাঁকা থাকার সুযোগে চোরেরা ছাদ দিয়ে প্রবেশ করে তালা ভেঙে মালামাল নিয়ে যায় । শুধু চুরি নয় বরং এই সময় ফ্রিজে রাখা মাংস রান্না করে খেয়ে যাওয়ার ঘটনাও ঘটেছে বলে জানা গেছে ।

চুরির ঘটনায় আতঙ্কিত হয়ে ওই ভাড়াটিয়া সোমবার সকালে বাসার মালামাল নিয়ে বাঘারপাড়া ছেড়ে চলে যান । তার অভিযোগ, থানায় জানানো হলেও দ্রুত চুরি যাওয়া মালামাল উদ্ধার না হওয়ায় তিনি হতাশ ।

এদিকে পৌরসভাসহ উপজেলার বিভিন্ন এলাকায় পানির মোটরসহ নানা জিনিসপত্র চুরির অভিযোগ করেছেন স্থানীয়রা । রায়পুর ইউনিয়নের বাসিন্দাদের দাবি , একই সময়ে তাদের এলাকায় চারটি পানির মোটর চুরির ঘটনা ঘটেছে । স্থানীয়রা চুরির ঘটনা প্রতিরোধে পুলিশের টহল বাড়ানো , চোরচক্রকে শনাক্ত করে আইনের আওতায় আনা এবং চুরি যাওয়া মালামাল উদ্ধারের দাবি জানিয়েছেন ।

বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজালাল আলম জানান , চুরির ঘটনাগুলো খতিয়ে দেখা হচ্ছে । জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে ।

জয়প্রকাশ
যশোর জেলা প্রতিনিধি

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24