1. admin@mhnews24.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ভূরুঙ্গামারী চা আড্ডায় মুন্সীগঞ্জ থেকে তরুণী এনে গণধর্ষণ অভিযোগে গ্রেফতার ১ ভুট্টা ব্যবসায় ১ কোটি ৬৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগে গ্রেপ্তার ১ নেত্রকোণা দুর্গাপুরে ভার্চুয়ালি যুক্ত হয়ে কৃষি কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান কৃষকের সেবায় নতুন উদ্যোগ, মনোহরদীতে কৃষক কার্ড বিতরণ কার্যক্রম চাঁপাইনবাবগঞ্জ ৬ নং ওর্য়াডে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান ​শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযান ১২টি ভারতীয় চোরাই মোবাইল জব্দ কেশবপুরে সরকারি খাল দখলমুক্ত, কেটে দেওয়া হলো ঘেরের বেড়ি ‘ইত্যাদি’র জনপ্রিয় নানা-নাতি জুটি আজ স্মৃতির পাতায় ‘বড় কোনো পদ না পেলেও আক্ষেপ নেই’—হাসিমুখে যা বললেন লুৎফুজ্জামান বাবর সাতক্ষীরায় শুরু ঐতিহ্যবাহী গুড়পুকুর মেলা

কামড় দিয়ে পালানোর চেষ্টা, পুলিশের তৎপরতায় ইয়াবাসহ মাদককারবারি গ্রেফতার

  • প্রকাশের সময় : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৫ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:মাইদুল ইসলাম

কুড়িগ্রামের ভূরুংগামারীতে স্থানীয় এক ব্যক্তিকে কামড় দিয়ে আহত করে পালানোর চেষ্টা করেও শেষ রক্ষা হয়নি শামীম মিয়া (৩২) নামে এক মাদককারবারির। পুলিশের তৎপরতায় তাকে চিকিৎসা নেওয়ার সময় গ্রেফতার করা হয়েছে। এ সময় তার সহযোগী মেহেদী হাসান (১৯)কেও গ্রেফতার করা হয়।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত উপজেলার কুড়ারপাড় এলাকার এলটিবি ইটভাটা সংলগ্ন নির্জন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে ভূরুংগামারী থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৭৬ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রি ও পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন—শামীম মিয়া (৩২), মৃত সিরাজুল ইসলামের ছেলে এবং মেহেদী হাসান (১৯), আজিম উদ্দিনের ছেলে। দুজনের বাড়িই উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের গছিডাঙ্গা এলাকায়।

পুলিশ জানায়, মাদক ক্রয়-বিক্রয় ও সেবনের প্রস্তুতিকালে স্থানীয় সচেতন জনতা ও মাদক নির্মূল কমিটির সদস্যদের সহায়তায় পুলিশ তাদের আটক করতে গেলে শামীম মিয়া এক স্থানীয় ব্যক্তিকে কামড় দিয়ে ক্ষত-বিক্ষত করে পালিয়ে যান। পালানোর সময় তিনি পায়ে আঘাত পান। পরে পুলিশকে ফাঁকি দিয়ে চিকিৎসা নেওয়ার চেষ্টা করলে তাকে ধরতে উপজেলার বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে তল্লাশি চালানো হয়। একপর্যায়ে ভূরুংগামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বেনামে চিকিৎসা নেওয়ার সময় তাকে গ্রেফতার করা হয়।

ভূরুংগামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন ও এসআই আল আমিনের নেতৃত্বে মাদকবিরোধী টহল চলাকালে এ অভিযান পরিচালিত হয়।

সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন বলেন, গ্রেফতার দুজন পরিবহন ব্যবসার সঙ্গে জড়িত। তারা পরিবহন শ্রমিকের ছদ্মবেশে মূলত ইয়াবা ট্যাবলেট বিক্রি করে। সোনাহাট স্থলবন্দরকেন্দ্রিক ট্রাক শ্রমিকদের মধ্যে ইয়াবা সেবন ও ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িতদের বিরুদ্ধেও অভিযান চালানো হচ্ছে। মাদককারবারিদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24