1. admin@mhnews24.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ভূরুঙ্গামারী চা আড্ডায় মুন্সীগঞ্জ থেকে তরুণী এনে গণধর্ষণ অভিযোগে গ্রেফতার ১ ভুট্টা ব্যবসায় ১ কোটি ৬৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগে গ্রেপ্তার ১ নেত্রকোণা দুর্গাপুরে ভার্চুয়ালি যুক্ত হয়ে কৃষি কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান কৃষকের সেবায় নতুন উদ্যোগ, মনোহরদীতে কৃষক কার্ড বিতরণ কার্যক্রম চাঁপাইনবাবগঞ্জ ৬ নং ওর্য়াডে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান ​শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযান ১২টি ভারতীয় চোরাই মোবাইল জব্দ কেশবপুরে সরকারি খাল দখলমুক্ত, কেটে দেওয়া হলো ঘেরের বেড়ি ‘ইত্যাদি’র জনপ্রিয় নানা-নাতি জুটি আজ স্মৃতির পাতায় ‘বড় কোনো পদ না পেলেও আক্ষেপ নেই’—হাসিমুখে যা বললেন লুৎফুজ্জামান বাবর সাতক্ষীরায় শুরু ঐতিহ্যবাহী গুড়পুকুর মেলা

সান্তাহারে মাদক সেবন করে মাতলামি, দুই মাসের কারাদণ্ড

  • প্রকাশের সময় : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ২২ বার পঠিত

মিরু হাসান, বগুড়া প্রতিনিধিঃ
বগুড়ার আদমদীঘির সান্তাহারে মাদক সেবন করে

মাতলামি করার অপরাধে মো. চাঁন (৩৮) নামের এক ব্যক্তিকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার সন্ধ্যায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল ইসলাম এ দণ্ডাদেশ দেন। দণ্ডপ্রাপ্ত চাঁন সান্তাহার পৌর শহরের মালগুদাম এলাকার মৃত মংলা সরদারের ছেলে।

রেলওয়ে নিরাপত্তা বাহিনী সূত্রে জানা যায়, বুধবার দুপুরে সান্তাহার রেলওয়ে স্টেশন এলাকায় মাদক সেবন করে নিরাপত্তা বাহিনীর কয়েকজন সদস্যকে গালিগালাজ করছিলেন চাঁন। বিষয়টি নজরে এলে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা তাকে আটক করেন। এ সময় তার কাছ থেকে এক পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়।

পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে মাদক সেবনের অপরাধে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা করা হয়। এ সময় সান্তাহার রেলওয়ে নিরাপত্তা বাহিনীর পরিদর্শক নূর এ নবী ও সান্তাহার রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মাহফুজুর রহমান উপস্থিত ছিলেন।##

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24