1. admin@mhnews24.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ভূরুঙ্গামারী চা আড্ডায় মুন্সীগঞ্জ থেকে তরুণী এনে গণধর্ষণ অভিযোগে গ্রেফতার ১ ভুট্টা ব্যবসায় ১ কোটি ৬৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগে গ্রেপ্তার ১ নেত্রকোণা দুর্গাপুরে ভার্চুয়ালি যুক্ত হয়ে কৃষি কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান কৃষকের সেবায় নতুন উদ্যোগ, মনোহরদীতে কৃষক কার্ড বিতরণ কার্যক্রম চাঁপাইনবাবগঞ্জ ৬ নং ওর্য়াডে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান ​শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযান ১২টি ভারতীয় চোরাই মোবাইল জব্দ কেশবপুরে সরকারি খাল দখলমুক্ত, কেটে দেওয়া হলো ঘেরের বেড়ি ‘ইত্যাদি’র জনপ্রিয় নানা-নাতি জুটি আজ স্মৃতির পাতায় ‘বড় কোনো পদ না পেলেও আক্ষেপ নেই’—হাসিমুখে যা বললেন লুৎফুজ্জামান বাবর সাতক্ষীরায় শুরু ঐতিহ্যবাহী গুড়পুকুর মেলা

কালীগঞ্জে নেশাগ্রস্ত হয়ে মায়ের ঘরে আগুন, যুবকের এক বছরের কারাদণ্ড

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৬ বার পঠিত

মোঃ মুক্তাদির হোসেন,
স্টাফ রিপোর্টার।

গাজীপুর কালীগঞ্জে নেশাগ্রস্ত অবস্থায় নিজ বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় মাছুম শেখ (৩৫) নামে এক ব্যক্তিকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাকে ১০০ টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) উপজেলার বালুয়াভিটা এলাকায় এ অভিযান ও বিচারিক কার্যক্রম পরিচালনা করা হয়।

দণ্ডপ্রাপ্ত মাছুম শেখ বালুয়াভিটা এলাকার মৃত সফুর উদ্দিন শেখের ছেলে। জানা গেছে, নেশাগ্রস্ত অবস্থায় বাড়িতে অগ্নিসংযোগ করায় তার মা অভিযোগ করেন। পরে বিষয়টি ভ্রাম্যমাণ আদালতের নজরে এলে তাকে আটক করে আদালতে হাজির করা হয়।

কালীগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আল-আমিন হালদার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেন।
অভিযানে উপস্থিত ছিলেন প্রসিকিউটর ছিলেন কালীগঞ্জ থানার এএসআই মোঃ এমারত হোসেন। বেঞ্চ সহকারী ছিলেন মাহবুবুল ইসলাম।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24