1. admin@mhnews24.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ভূরুঙ্গামারী চা আড্ডায় মুন্সীগঞ্জ থেকে তরুণী এনে গণধর্ষণ অভিযোগে গ্রেফতার ১ ভুট্টা ব্যবসায় ১ কোটি ৬৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগে গ্রেপ্তার ১ নেত্রকোণা দুর্গাপুরে ভার্চুয়ালি যুক্ত হয়ে কৃষি কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান কৃষকের সেবায় নতুন উদ্যোগ, মনোহরদীতে কৃষক কার্ড বিতরণ কার্যক্রম চাঁপাইনবাবগঞ্জ ৬ নং ওর্য়াডে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান ​শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযান ১২টি ভারতীয় চোরাই মোবাইল জব্দ কেশবপুরে সরকারি খাল দখলমুক্ত, কেটে দেওয়া হলো ঘেরের বেড়ি ‘ইত্যাদি’র জনপ্রিয় নানা-নাতি জুটি আজ স্মৃতির পাতায় ‘বড় কোনো পদ না পেলেও আক্ষেপ নেই’—হাসিমুখে যা বললেন লুৎফুজ্জামান বাবর সাতক্ষীরায় শুরু ঐতিহ্যবাহী গুড়পুকুর মেলা

ভূরুঙ্গামারীতে পুলিশের অভিযানে নগদ টাকাসহ ০৪ জুয়াড়ি গ্রেফতার

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৫ বার পঠিত

মোঃ রফিকুল ইসলাম,
ভূরুঙ্গামারী উপজেলা প্রতিনিধিঃ

আজকে কুড়িগ্রাম জেলার
ভূরুংগামারী সদর ইউনিয়নের বাগভান্ডার এলাকায় বাগভান্ডার বিজিবি ক্যাম্প সংলগ্ন বাগভান্ডার বাজারের পিছনে সুপারি বাগানে দীর্ঘদিন যাবত ৪/৫ টি জুয়ার আসর চলছিলো। উপজেলার বিভিন্ন স্থান থেকে জুয়াড়িরা এখানে সমবেত হতো জুয়া খেলতে।
জুয়ার পাশাপাশি মাদক সেবন করা হতো। মাদক, চোরাকারবার ও জুয়ার বিরুদ্ধে পুলিশের চলমান অভিযানের অংশ হিসাবে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে জুয়া খেলার স্থানটি ঘিরে ফেলেন ভূরুংগামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন ও তার অভিযানিক দল।
এসময় ০৪ জুয়াড়িকে জুয়া খেলার সরঞ্জামাদি ও নগদ ১১০০/- টাকা, ০৩ টি বাটন মোবাইল ফোন সহ গ্রেফতার করা হয়। পরিত্যক্ত নর্দমা যুক্ত গোবরের গাঁদায় লাফিয়ে পড়ে কয়েকজন জুয়াড়ি পালিয়ে যেতে সক্ষম হয়। গ্রেফতার ও পালিয়ে যাওয়ার জুয়াড়িদের বিরুদ্ধে জুয়া প্রতিরোধ আইন-২০২৬ অনুযায়ী মামলা রুজু প্রক্রিয়াধীন।

এ বিষয়ে ভূরুংগামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার জনাব মুনতাসির মামুন মুন বলেন জুয়া এবং মাদকের আসর গুলো একসাথে চলে। মাদক ও জুয়ার বিরুদ্ধে নিয়মিত সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে।গ্রেফতারকৃত জুয়াড়ি হলো
মোঃ ময়নাল হক (৬৫)
পিতা-মৃত আব্দুল খালেক
সাং-বাগভান্ডার, থানা-ভুরুঙ্গামারী
মোঃ মাসুম হোসেন (৪৪)
পিতাঃ- মোঃ বজলার রহমান
সাং-বাগভান্ডার,থানা-ভূরুঙ্গামারী
মোঃ গাজীউর রহমান(৪৭)
পিতাঃ মৃত করিম, সাং-খামার পত্রনবীশ, থানাঃ ভুরুঙ্গামারী
মোঃ নজরুল ইসলাম (৪১)
পিতাঃ মোঃ সিরাজ উদ্দিন, সাং বাগভান্ডার
থানাঃ ভুরুঙ্গামারী।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24