1. admin@mhnews24.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ভূরুঙ্গামারী চা আড্ডায় মুন্সীগঞ্জ থেকে তরুণী এনে গণধর্ষণ অভিযোগে গ্রেফতার ১ ভুট্টা ব্যবসায় ১ কোটি ৬৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগে গ্রেপ্তার ১ নেত্রকোণা দুর্গাপুরে ভার্চুয়ালি যুক্ত হয়ে কৃষি কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান কৃষকের সেবায় নতুন উদ্যোগ, মনোহরদীতে কৃষক কার্ড বিতরণ কার্যক্রম চাঁপাইনবাবগঞ্জ ৬ নং ওর্য়াডে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান ​শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযান ১২টি ভারতীয় চোরাই মোবাইল জব্দ কেশবপুরে সরকারি খাল দখলমুক্ত, কেটে দেওয়া হলো ঘেরের বেড়ি ‘ইত্যাদি’র জনপ্রিয় নানা-নাতি জুটি আজ স্মৃতির পাতায় ‘বড় কোনো পদ না পেলেও আক্ষেপ নেই’—হাসিমুখে যা বললেন লুৎফুজ্জামান বাবর সাতক্ষীরায় শুরু ঐতিহ্যবাহী গুড়পুকুর মেলা

সাজাপ্রাপ্ত পলাতক আসামি পুলিশের হাতে কট

  • প্রকাশের সময় : শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩২ বার পঠিত

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি:বকুল আলী

১০ সেপ্টেম্বর/২৬ জয়পুরহাটের পাঁচবিবিতে ৩’মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃত আসামি উপজেলার কুসুম্বা ইউনিয়নের জাম্বুবানের সাইফুল ইসলামের ছেলে এনামুল হক। বর্তমান ওসি থানায় যোগদানের পর থেকে বেড়েই চলেছে মাদক উদ্ধার সহ মাদক ব্যবসায়ীকে আটক। মাদক ব্যবসায়ী ও সেবনকারিও আছে থানা পুলিশের আতংকে। আগের তুলনায় সর্বত্র কমেছে চুরি ছিনতাই ও নানা অপরাধমূলক কর্মকাণ্ড।

পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ তামবিরুল ইসলামের নেতৃত্বে থানার এসআই মোঃ আব্দুল্লাহ আল মাসুম, এসআই শরিফুল ইসলাম, এএসআই মোঃ জিলানী আকন্দ ও এএসআই মোঃ দুলাল হোসেন সঙ্গীয় ফোর্স গতকাল বুধবার রাত ৩টার দিকে এনামুলকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করে।

এনামুল হকের বিরুদ্ধে আদালত থেকে তিনটি মামলায় সাজার আদেশ জারি হওয়ার পর থেকে বিভিন্ন স্থানে আত্মগোপনে অবস্থা করে আসছি। গতকাল বুধবার এনামুল বাড়িতে অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে থানার ওসির দিকনির্দেশনায় একদল থানা পুলিশ তাকে গ্রেফতার করে। পরে আদালতের সাজার রায়ের মামলাগুলোর কারণে আবারো এনামুলকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।
এনামুলের বিরুদ্ধে মামলাগুলো হলো
সিআর মামলা নম্বর ৩৫১ সি/২০১৬ এ ১ বছরের কারাদণ্ড ও ৫ লাখ ২০ হাজার টাকা অর্থদণ্ড, সিআর মামলা নম্বর ৪০৫ সি/২০১৬ এ ১ বছরের কারাদণ্ড ও ২ লাখ ১০ হাজার টাকা অর্থদণ্ড ও সিআর মামলা নং ৫২০/২৪ অনাদায়ে ৪ মাসের কারাদণ্ড।

পাঁচবিবি থানার ওসি মোঃ তামবিরুল ইসলাম জানান, গ্রেফতারকৃত আসামিকে যথাযথ আইনি প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের এমন অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24