1. admin@mhnews24.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ভূরুঙ্গামারী চা আড্ডায় মুন্সীগঞ্জ থেকে তরুণী এনে গণধর্ষণ অভিযোগে গ্রেফতার ১ ভুট্টা ব্যবসায় ১ কোটি ৬৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগে গ্রেপ্তার ১ নেত্রকোণা দুর্গাপুরে ভার্চুয়ালি যুক্ত হয়ে কৃষি কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান কৃষকের সেবায় নতুন উদ্যোগ, মনোহরদীতে কৃষক কার্ড বিতরণ কার্যক্রম চাঁপাইনবাবগঞ্জ ৬ নং ওর্য়াডে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান ​শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযান ১২টি ভারতীয় চোরাই মোবাইল জব্দ কেশবপুরে সরকারি খাল দখলমুক্ত, কেটে দেওয়া হলো ঘেরের বেড়ি ‘ইত্যাদি’র জনপ্রিয় নানা-নাতি জুটি আজ স্মৃতির পাতায় ‘বড় কোনো পদ না পেলেও আক্ষেপ নেই’—হাসিমুখে যা বললেন লুৎফুজ্জামান বাবর সাতক্ষীরায় শুরু ঐতিহ্যবাহী গুড়পুকুর মেলা

যশোরে নজরুল বর্ষ উপলক্ষেো প্রবন্ধ পাঠ, আলোচনা ও কবিতা পাঠ

  • প্রকাশের সময় : শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৭ বার পঠিত

পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি

যশোরে দ্যোতনা সাহিত্য পরিষদের আয়োজনে নজরুল বর্ষ’ ২০২৬-২০২৭ উপলক্ষে প্রবন্ধ পাঠ, আলোচনা ও কবিতা পাঠ অনুষ্ঠিত হয়।
শুক্রবার (১১ সেপ্টেম্বর-২৬) দ্যোতনা সাহিত্য পরিষদ এর নিজস্ব কার্যালয়ে সকাল সাড়ে দশটায় সংগঠনের সম্মানিত নির্বাহী সদস্য সহকারী অধ্যাপক জনাব নার্গিস খন্দকার-এর সভাপতিত্বে “বহুমাত্রিক নজরুল” শিরোনামের নির্ধারিত প্রবন্ধ উপস্থাপন করেন, সংগঠনের সম্মানিত নির্বাহী সদস্য কবি এস এম রাকিব।
প্রবন্ধের প্রধান আলোচক ছিলেন, সংগঠনের সভাপতি অধ্যক্ষ ড. শাহনাজ পারভীন, সহসভাপতি কবি বাবলু মাহবুব, সম্পাদক কবি ও গবেষক শাহরিয়ার সোহেল এবং সংগঠনের নির্বাহী সদস্য কবি ও প্রবন্ধকার শেখ মাফিজুল ইসলাম।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিদ্রোহী সাহিত্য পরিষদ এর সহসভাপতি কবি আমির হোসেন মিলন, সম্পাদক কবি গোলাম মোস্তফা মুন্না ও সেলিম আক্তার।
সংগঠনের সহসম্পাদক কবি বকুল হকের সঞ্চালনায় আলোচনা করেন কবি সীমান্ত বসু ও কবি শরিফুল ইসলাম।
কবি কাজী নজরুল ইসলাম-এর কবিতা এবং তাকে নিবেদিত কবিতা পাঠে অংশগ্রহণ করেন, কবি রাবেয়া খানম, কবি রকি মাহমুূদ, অগ্নিবীণা কেন্দ্রীয় সংসদ-এর কবি কুতুবউদ্দিন বিশ্বাস এবং শনিবাসরীয় সাহিত্য আসরের কবি মুজিবুর রহমান।
চমৎকার নিরিবিলি শান্ত পরিবেশে কবির জীবন, তাঁর সাহিত্য, সাংবাদিকতা এবং নানামুখী বিদ্রোহ, বিগ্রহাদি নিয়ে চুলচেরা বিশ্লেষণ এবং এক দীর্ঘ আলোচনার আয়োজন করা হয়।
আজকের আলোচনায় বারবার উঠে আসে-এমন আয়োজনে আলোচকদের পাশাপাশি তরুণ প্রজন্মের শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিত করা গেলে নিঃসন্দেহে সমাজ থেকে মাদক এবং মোবাইলের ক্ষতিকর দিক থেকে সমাজ রক্ষা পাবে।
ছবিঃ
১১/০৯/২৬

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24