1. admin@mhnews24.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ভূরুঙ্গামারী চা আড্ডায় মুন্সীগঞ্জ থেকে তরুণী এনে গণধর্ষণ অভিযোগে গ্রেফতার ১ ভুট্টা ব্যবসায় ১ কোটি ৬৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগে গ্রেপ্তার ১ নেত্রকোণা দুর্গাপুরে ভার্চুয়ালি যুক্ত হয়ে কৃষি কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান কৃষকের সেবায় নতুন উদ্যোগ, মনোহরদীতে কৃষক কার্ড বিতরণ কার্যক্রম চাঁপাইনবাবগঞ্জ ৬ নং ওর্য়াডে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান ​শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযান ১২টি ভারতীয় চোরাই মোবাইল জব্দ কেশবপুরে সরকারি খাল দখলমুক্ত, কেটে দেওয়া হলো ঘেরের বেড়ি ‘ইত্যাদি’র জনপ্রিয় নানা-নাতি জুটি আজ স্মৃতির পাতায় ‘বড় কোনো পদ না পেলেও আক্ষেপ নেই’—হাসিমুখে যা বললেন লুৎফুজ্জামান বাবর সাতক্ষীরায় শুরু ঐতিহ্যবাহী গুড়পুকুর মেলা

আশুলিয়ায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মাদক মামলার আসামি মানিকগঞ্জে গ্রেপ্তার

  • প্রকাশের সময় : শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৯ বার পঠিত

শামিম বেপারী সাভার আশুলিয়া

সাভারের আশুলিয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত ও দীর্ঘদিন ধরে পলাতক মো. শামীম মোল্লা (৩৫) নামে এক আসামিকে মানিকগঞ্জের হরিরামপুর থেকে গ্রেপ্তার করেছে আশুলিয়া থানা পুলিশ। শুক্রবার (১১ সেপ্টেম্বর) ভোররাত ৩টার দিকে মানিকগঞ্জ জেলার হরিরামপুর থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার শামীম মোল্লা মানিকগঞ্জের হরিরামপুর থানার উত্তর মেরুন্ডী এলাকার মো. আব্দুর রহিম মোল্লার ছেলে। তার বর্তমান ঠিকানা ঢাকার আশুলিয়ার বগাবাগী এলাকায় বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, শামীম মোল্লা আশুলিয়া থানার মামলা নং-৬৫(০৯)২০১৮-এর আসামি। ২০১৮ সালে ৩৬ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তারের পর তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়। পরবর্তীতে আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। সাজা পরোয়ানা জারির পর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন বলে জানিয়েছে পুলিশ।
পরে পুলিশ তার অবস্থান শনাক্ত করে। শুক্রবার ভোররাতে আশুলিয়া থানার এসআই কাজী কামাল মিয়ার নেতৃত্বে এসআই আফজালসহ পুলিশের একটি দল হরিরামপুর থানা এলাকায় অভিযান চালিয়ে শামীম মোল্লাকে গ্রেপ্তার করে।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম, পিপিএম বলেন, সাজাপ্রাপ্ত ও পলাতক আসামিদের গ্রেপ্তারে আশুলিয়া থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। গ্রেপ্তার শামীম মোল্লার বিরুদ্ধে আইনগত পরবর্তী কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

শামিম বেপারী সাভার
আশুলিয়া প্রতিনিধি
তারিখ ১১-০৯-২৬

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24