1. admin@mhnews24.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ভূরুঙ্গামারী চা আড্ডায় মুন্সীগঞ্জ থেকে তরুণী এনে গণধর্ষণ অভিযোগে গ্রেফতার ১ ভুট্টা ব্যবসায় ১ কোটি ৬৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগে গ্রেপ্তার ১ নেত্রকোণা দুর্গাপুরে ভার্চুয়ালি যুক্ত হয়ে কৃষি কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান কৃষকের সেবায় নতুন উদ্যোগ, মনোহরদীতে কৃষক কার্ড বিতরণ কার্যক্রম চাঁপাইনবাবগঞ্জ ৬ নং ওর্য়াডে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান ​শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযান ১২টি ভারতীয় চোরাই মোবাইল জব্দ কেশবপুরে সরকারি খাল দখলমুক্ত, কেটে দেওয়া হলো ঘেরের বেড়ি ‘ইত্যাদি’র জনপ্রিয় নানা-নাতি জুটি আজ স্মৃতির পাতায় ‘বড় কোনো পদ না পেলেও আক্ষেপ নেই’—হাসিমুখে যা বললেন লুৎফুজ্জামান বাবর সাতক্ষীরায় শুরু ঐতিহ্যবাহী গুড়পুকুর মেলা

বাগেরহাটে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

  • প্রকাশের সময় : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪৩ বার পঠিত

কচুয়া (বাগেরহাট) প্রতিনিধি:আয়শার সিদ্দিকী বুলু

সারাদেশের ন্যায় বাগেরহাটের কচুয়ায় ডেঙ্গু প্রতিরোধ এবং ৩ মাসব্যাপী পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ২০২৬-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

​শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে কচুয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা মিলানায়তনে আলোচনা সভা ও পরিষদ চত্বরে পরিচ্ছন্নতা অভিযানের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমির সালমান রনি।

​উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে আমির সালমান রনি বলেন, “ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার কোনো বিকল্প নেই। শুধু প্রশাসনের উদ্যোগ নয়, নিজ নিজ বাসাবাড়ি ও চারপাশ পরিষ্কার রাখার দায়িত্ব আমাদের সবার। মশার লার্ভা জমে থাকার মতো স্থানগুলো চিহ্নিত করে নিয়মিত পরিষ্কার করতে হবে।” তিনি ডেঙ্গুমুক্ত কচুয়া গড়তে সর্বস্তরের জনগণকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।

​উদ্বোধন শেষে উপজেলা চত্বর ও আশেপাশের এলাকায় বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয় এবং সাধারণ মানুষের মাঝে ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

​অনুষ্ঠানে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোহাম্মদ বদরুদ্দোজা,ওসি তদন্ত হারুনর রশিদ,সমাজসেবা কর্মকর্তা মোঃ হাসিবুর রহমান,জনস্বাস্থ্য প্রকৌশলী রায়হান হোসেন, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: মোঃ আলী হাসান, বিআরডিবি কর্মকর্তা মোঃ হাসান ইমাম, ডা: জান্নাতুন নাইমা, কচুয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক উজ্জ্বল কুমার দাস, জামায়াতে ইসলামের আমির সহ প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক,ছাত্র-ছাত্রী ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।#

আয়শার সিদ্দিকী বুলু
নিজস্ব সংবাদদাতা,
কচুয়া বাগেরহাট।
১২-০৯-২০২৬।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24