1. admin@mhnews24.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ভূরুঙ্গামারী চা আড্ডায় মুন্সীগঞ্জ থেকে তরুণী এনে গণধর্ষণ অভিযোগে গ্রেফতার ১ ভুট্টা ব্যবসায় ১ কোটি ৬৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগে গ্রেপ্তার ১ নেত্রকোণা দুর্গাপুরে ভার্চুয়ালি যুক্ত হয়ে কৃষি কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান কৃষকের সেবায় নতুন উদ্যোগ, মনোহরদীতে কৃষক কার্ড বিতরণ কার্যক্রম চাঁপাইনবাবগঞ্জ ৬ নং ওর্য়াডে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান ​শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযান ১২টি ভারতীয় চোরাই মোবাইল জব্দ কেশবপুরে সরকারি খাল দখলমুক্ত, কেটে দেওয়া হলো ঘেরের বেড়ি ‘ইত্যাদি’র জনপ্রিয় নানা-নাতি জুটি আজ স্মৃতির পাতায় ‘বড় কোনো পদ না পেলেও আক্ষেপ নেই’—হাসিমুখে যা বললেন লুৎফুজ্জামান বাবর সাতক্ষীরায় শুরু ঐতিহ্যবাহী গুড়পুকুর মেলা

বাহারুল হত্যা মামলার আসামি আশরাফুল ফুলতলায় গ্রেফতার।

  • প্রকাশের সময় : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫৯ বার পঠিত

শাব্বির আহমদ
জেলা প্রতিনিধি খুলনা

যশোরের অভয়নগর উপজেলার রানাগাতি মধ্যপাড়ায় চরমপন্থী বাহারুল মল্লিক হত্যা মামলার রহস্য উদ্ঘাটনের দাবি করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
ডিবির দাবি,
পারিবারিক বিরোধের জেরে নিহত বাহারুল মল্লিকের ছোট ভাই মামুন মল্লিক ৩ লাখ টাকা চুক্তিতে ভাড়াটে কিলার দিয়ে এ হত্যাকাণ্ড ঘটিয়েছেন। পুলিশ জানায়, হত্যাকাণ্ডে অংশ নেওয়া মূল কিলার আশরাফুল ইসলাম ছিলেন নিহত বাহারুল মল্লিকের ঘনিষ্ঠ সহযোগী। গত ১০ সেপ্টেম্বর আশরাফুল ইসলাম আদালতে এ ঘটনায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
এর আগে গত ৯ সেপ্টেম্বর গভীর রাতে খুলনার ফুলতলা উপজেলার দক্ষিণ ডিহি গ্রাম থেকে আশরাফুল ইসলামকে আটক করে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। আটক আশরাফুল ওই গ্রামের আব্দুর রশিদের ছেলে।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গত ৭ সেপ্টেম্বর সকালে অভয়নগর উপজেলার রানাগাতি মধ্যপাড়ার একটি বাগান থেকে বাহারুল মল্লিকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়।
এ ঘটনায় নিহতের বড় ভাই বিল্লাল মল্লিক বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে অভয়নগর থানায় হত্যা মামলা করেন। মামলাটির তদন্ত করছেন অভয়নগর থানার এসআই নাসির। ডিবি পুলিশের এসআই শিবু মন্ডল ও এসআই কামাল হোসেন জানান, তথ্যপ্রযুক্তির সহায়তায় হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে আশরাফুল ইসলামকে শনাক্ত করা হয়। পরে তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি হত্যাকাণ্ডের বিষয়ে তথ্য দেন। ডিবির কর্মকর্তা জানান, আশরাফুল জানিয়েছেন, নিহতের ছোট ভাই মামুন মল্লিক তাকে ৩ লাখ টাকার চেক দিয়ে হত্যার চুক্তি করেন। টাকা উত্তোলনের পর ৬ সেপ্টেম্বর রাতে কৌশলে বাহারুল মল্লিককে বাগানে ডেকে নিয়ে গুলি করে হত্যা করা হয়।
এ ঘটনায় তার সঙ্গে আরও তিনজন অংশ নেন বলেও আশরাফুল জানিয়েছেন। জিজ্ঞাসাবাদে আশরাফুল আরও জানান, পিতা আব্দুর রশিদের ২৫ থেকে ৩০ বিঘা জমির ভাগ-বাটোয়ারা নিয়ে পরিবারের সঙ্গে বাহারুল মল্লিকের বিরোধ চলছিল। ডিবির দাবি,
ওই বিরোধের জের ধরেই ছোট ভাই মামুন মল্লিক হত্যার পরিকল্পনা করেন।
ডিবি পুলিশ জানায়,
এ ঘটনায় মূল পরিকল্পনাকারী হিসেবে অভিযুক্ত মামুন মল্লিক বর্তমানে পলাতক রয়েছেন। তাকে আটকের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24