1. admin@mhnews24.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ভূরুঙ্গামারী চা আড্ডায় মুন্সীগঞ্জ থেকে তরুণী এনে গণধর্ষণ অভিযোগে গ্রেফতার ১ ভুট্টা ব্যবসায় ১ কোটি ৬৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগে গ্রেপ্তার ১ নেত্রকোণা দুর্গাপুরে ভার্চুয়ালি যুক্ত হয়ে কৃষি কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান কৃষকের সেবায় নতুন উদ্যোগ, মনোহরদীতে কৃষক কার্ড বিতরণ কার্যক্রম চাঁপাইনবাবগঞ্জ ৬ নং ওর্য়াডে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান ​শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযান ১২টি ভারতীয় চোরাই মোবাইল জব্দ কেশবপুরে সরকারি খাল দখলমুক্ত, কেটে দেওয়া হলো ঘেরের বেড়ি ‘ইত্যাদি’র জনপ্রিয় নানা-নাতি জুটি আজ স্মৃতির পাতায় ‘বড় কোনো পদ না পেলেও আক্ষেপ নেই’—হাসিমুখে যা বললেন লুৎফুজ্জামান বাবর সাতক্ষীরায় শুরু ঐতিহ্যবাহী গুড়পুকুর মেলা

দিনাজপুর বীরগঞ্জে থানা আকস্মিক পরিদর্শন করলেন_পুলিশ সুপার জেদান আল মুসা

  • প্রকাশের সময় : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩২ বার পঠিত

রনজিৎ সরকার রাজ (দিনাজপুর) প্রতিনিধি:সরকারী ছুটির দিন ১২ সেপ্টেম্বর শনিবার সকালে দিনাজপুর জেলার পুলিশ সুপার জেদান আল মুসা, পিপিএম বীরগঞ্জ থানা আকস্মিক পরিদর্শন করেছেন।

তিনি নিজে সরাসরি সেবা গ্রহীতাদের সাথে কথা বলে তাদের সমস্যা দ্রুত সমাধানের নির্দেশনা দেন।

পরিদর্শনকালে তিনি থানার সার্বিক কার্যক্রম পর্যালোচনা, কর্মরত পুলিশ অফিসার ও সদস্যদের সাথে মতবিনিময় করেছেন।

এ সময় দায়িত্ব পালনে থানায় কর্মরত সকল পুলিশ অফিসার এবং সদস্যদের সততা, শৃঙ্খলা, জবাবদিহিতা ও নিষ্ঠার সাথে পেশাদারিত্ব বজায় রেখে জনবান্ধব পুলিশিং কর্মকান্ড নিশ্চিত করার নির্দেশ প্রদান করা হয় মর্মে নিশ্চিত করেছেন থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম ও সিনিয়র এসআই জাহাঙ্গীর বাদশা রনি।

পুলিশ সুপার দিনাজপুর আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রেখে অপরাধ দমন ও নিয়ন্ত্রণে কার্যকর ভুমিকা পালনে গুরুত্বারোপ করেছেন।

তাছাড়া থানায় আগত সেবা গ্রহীতাদের দ্রুত ও মানসম্মত পুলিশিং সেবা নিশ্চিত করতে আরও কার্যকর পদক্ষেপ নেয়ার নির্দেশ প্রদান করা হয়।
পুলিশ সুপার থানায় উপস্থিত সেবা গ্রহীতাদের সঙ্গে সরাসরি কথা বলেছেন, তাদের বিভিন্ন সমস্যা ও মতামত শুনেছেন।

বীরগঞ্জ থানার সার্বিক কর্মকান্ডে পুলিশ সুপার সন্তোষ প্রকাশ করেছেন।
এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) সুমন রঞ্জন সরকার। একইভাবে তিনি খানসামা থানাও পরিদর্শন করেছেন বলে জানা গেছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24