1. admin@mhnews24.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ভূরুঙ্গামারী চা আড্ডায় মুন্সীগঞ্জ থেকে তরুণী এনে গণধর্ষণ অভিযোগে গ্রেফতার ১ ভুট্টা ব্যবসায় ১ কোটি ৬৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগে গ্রেপ্তার ১ নেত্রকোণা দুর্গাপুরে ভার্চুয়ালি যুক্ত হয়ে কৃষি কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান কৃষকের সেবায় নতুন উদ্যোগ, মনোহরদীতে কৃষক কার্ড বিতরণ কার্যক্রম চাঁপাইনবাবগঞ্জ ৬ নং ওর্য়াডে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান ​শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযান ১২টি ভারতীয় চোরাই মোবাইল জব্দ কেশবপুরে সরকারি খাল দখলমুক্ত, কেটে দেওয়া হলো ঘেরের বেড়ি ‘ইত্যাদি’র জনপ্রিয় নানা-নাতি জুটি আজ স্মৃতির পাতায় ‘বড় কোনো পদ না পেলেও আক্ষেপ নেই’—হাসিমুখে যা বললেন লুৎফুজ্জামান বাবর সাতক্ষীরায় শুরু ঐতিহ্যবাহী গুড়পুকুর মেলা

কাশিয়ানীতে সরকারি জায়গা দখল করে ঘর নির্মাণের অভিযোগ, চলাচলে দুর্ভোগ

  • প্রকাশের সময় : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬০ বার পঠিত

বিশেষ প্রতিনিধি:- আল ইমরান

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার পারুলিয়া ইউনিয়নের সাবেক পদ্মবিলা গ্রামে সরকারি জায়গা দখল করে ঘর নির্মাণের অভিযোগ উঠেছে দুই ব্যক্তির বিরুদ্ধে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন একই এলাকার সিরাজ মুন্সির পরিবারের সদস্যরা।

অভিযুক্তরা হলেন, একই গ্রামের মো. মন্নু মুন্সি ও নান্নু মুন্সি।

ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা যায়, ৪নং পারুলিয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের সাবেক পদ্মবিলা গ্রামে সরকারি জায়গা দখল করে পাকা ঘর নির্মাণ করছেন মো. মন্নু মুন্সি। একইভাবে সিরাজ মুন্সির বাড়ির প্রধান চলাচলের রাস্তার পাশে সরকারি জায়গা দখল করে ঘর নির্মাণ করছেন নান্নু মুন্সি। এর ফলে বাড়ির প্রধান চলাচলের রাস্তাটি সংকুচিত হয়ে পড়েছে।

ভুক্তভোগী পরিবারের দাবি, এটিই তাদের বাড়িতে যাতায়াতের একমাত্র প্রধান রাস্তা। রাস্তা সংকুচিত হয়ে যাওয়ায় নারী, শিশু ও বৃদ্ধসহ পরিবারের সদস্যদের স্বাভাবিক চলাচলে মারাত্মক বিঘ্ন ঘটছে। জরুরি প্রয়োজনে যাতায়াত, কৃষিপণ্য পরিবহন এবং অসুস্থ রোগী আনা-নেওয়ায় চরম সমস্যায় পড়তে হচ্ছে তাদের।

ভুক্তভোগী সিরাজ মুন্সি বলেন, “আমাদের বাড়িতে চলাচলের জন্য এটিই প্রধান রাস্তা। সরকারি জায়গা দখল করে ঘর নির্মাণ করায় রাস্তা প্রায় বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। আমরা কোনো বিরোধ চাই না, তবে মানুষের চলাচলের অধিকার নিশ্চিত করতে প্রশাসনের সহযোগিতা কামনা করছি।”

স্থানীয়দের অভিযোগ, বিষয়টি দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিলে দীর্ঘদিনের এই সমস্যার সমাধান সম্ভব। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ, উপজেলা প্রশাসন ও ভূমি কর্মকর্তাদের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। একই সঙ্গে সরকারি জায়গা উদ্ধার করে সাধারণ মানুষের চলাচলের পথ উন্মুক্ত রাখার দাবি জানিয়েছেন তারা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24