1. admin@mhnews24.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ভূরুঙ্গামারী চা আড্ডায় মুন্সীগঞ্জ থেকে তরুণী এনে গণধর্ষণ অভিযোগে গ্রেফতার ১ ভুট্টা ব্যবসায় ১ কোটি ৬৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগে গ্রেপ্তার ১ নেত্রকোণা দুর্গাপুরে ভার্চুয়ালি যুক্ত হয়ে কৃষি কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান কৃষকের সেবায় নতুন উদ্যোগ, মনোহরদীতে কৃষক কার্ড বিতরণ কার্যক্রম চাঁপাইনবাবগঞ্জ ৬ নং ওর্য়াডে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান ​শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযান ১২টি ভারতীয় চোরাই মোবাইল জব্দ কেশবপুরে সরকারি খাল দখলমুক্ত, কেটে দেওয়া হলো ঘেরের বেড়ি ‘ইত্যাদি’র জনপ্রিয় নানা-নাতি জুটি আজ স্মৃতির পাতায় ‘বড় কোনো পদ না পেলেও আক্ষেপ নেই’—হাসিমুখে যা বললেন লুৎফুজ্জামান বাবর সাতক্ষীরায় শুরু ঐতিহ্যবাহী গুড়পুকুর মেলা

রাঙ্গাবালীতে ৪৭ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

  • প্রকাশের সময় : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৩ বার পঠিত

সাব্বির কাজী,রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালীর রাঙ্গাবালীতে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৪৭ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যাবসায়ীকে আটক করেছে পুলিশ।

রবিবার বিকেল ৩ টায় (১৩সেপ্টেম্বর) রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মন্ডল বাজারের পূর্ব পাশে সরকারি আবাসনের একটি বসতঘরের পেছন থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়। এ সময় মনির পেদা (৪৬) ও শফিকুল ইসলাম (২৭) নামে দুইজনকে গ্রেপ্তার করা হয়।

চরমোন্তাজ পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই মো. বেল্লাল হোসাইনের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ সদস্যরা মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানে এস আই বেল্লাল হোসেন জানান,মনির পেদার বসতঘরের পেছন থেকে ৪৭ পিস ইয়াবা উদ্ধার করেন পুলিশ।

গ্রেপ্তার মনির প্যাদা চর লক্ষ্মী এলাকার মো.জয়নাল আবেদীনর ছেলে এবং শফিকুল ইসলাম একই এলাকার মো.রবিউল হাওলাদারের ছেলে।

এ ঘটনায় রাঙ্গাবালী থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24