1. admin@mhnews24.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ভূরুঙ্গামারী চা আড্ডায় মুন্সীগঞ্জ থেকে তরুণী এনে গণধর্ষণ অভিযোগে গ্রেফতার ১ ভুট্টা ব্যবসায় ১ কোটি ৬৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগে গ্রেপ্তার ১ নেত্রকোণা দুর্গাপুরে ভার্চুয়ালি যুক্ত হয়ে কৃষি কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান কৃষকের সেবায় নতুন উদ্যোগ, মনোহরদীতে কৃষক কার্ড বিতরণ কার্যক্রম চাঁপাইনবাবগঞ্জ ৬ নং ওর্য়াডে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান ​শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযান ১২টি ভারতীয় চোরাই মোবাইল জব্দ কেশবপুরে সরকারি খাল দখলমুক্ত, কেটে দেওয়া হলো ঘেরের বেড়ি ‘ইত্যাদি’র জনপ্রিয় নানা-নাতি জুটি আজ স্মৃতির পাতায় ‘বড় কোনো পদ না পেলেও আক্ষেপ নেই’—হাসিমুখে যা বললেন লুৎফুজ্জামান বাবর সাতক্ষীরায় শুরু ঐতিহ্যবাহী গুড়পুকুর মেলা

নরসিংদীর শিবপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মোমেনকে গ্রেপ্তার করেছেন র‌্যাব-১১।

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪৩ বার পঠিত

মোঃ কামাল হোসেন প্রধান জেলা প্রতিনিধি নরসিংদীঃ

নরসিংদীতে সন্ত্রাসী, চাঁদাবাজ, জঙ্গি দমন, অবৈধ অস্ত্র, চোরাচালান, মাদক উদ্ধার চাঞ্চল্যকর হত্যা এবং বিভিন্ন আলোচিত অপরাধীদের গ্রেফতারে অগ্রণী ভূমিকা পালন করে আসছেন রেপিড একশন ব্যাটালিয়ান র‍্যাব ১১। গোয়েন্দা নজরদারী ও আভিযানিক কার্যক্রমের ধারাবাহিকতায় অপরাধীদের দ্রুততম সময়ে গ্রেফতারের মাধ্যমে র‌্যাব ১১ নরসিংদীতে ইতোমধ্যেই জনগণের আস্থা অর্জনে সক্ষম হয়েছে। ২। এরই ধারাবাহিকতায় র‌্যাব-১১, সিপিএসসি নরসিংদীর এর একটি চৌকস আভিযানিক দল গোয়েন্দা নজরদারি ও গোপন তথ্যের ভিত্তিতে অদ্য ১৫ সেপ্টেম্বর ২০২৬ ইং মঙ্গলবার নরসিংদী জেলার শিবপুর মডেল থানা এলাকার নোয়াদিয়া (খালপাড়) এলাকায় অভিযান পরিচালনা করে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মোমেন মিয়া(৫৯), পিতাঃ মৃত আফাজ উদ্দিন কে গ্রেফতার করতে সক্ষম হয়। উল্লেখিত তারিখ রাত আনুমানিক ০২.৩০ ঘটিকার সময় র‌্যাব-১১, সিপিএসসি, নরসিংদীর এর আভিযানিক দলটি শিবপুর মডেল থানাধীন নোয়াদিয়া প্রাইমারী স্কুলের সামনের এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে আসামি কৌশলে পালিয়ে যাওয়ার চেষ্টা কালে উপস্থিত র‌্যাব সদস্যদের দ্বারা তাকে আটক করতে সক্ষম হয়। উক্ত আসামি নরসিংদী জেলার শিবপুর মডেল থানার হত্যা মামলায় যাবজ্জীবন সাজা ওয়ারেন্টভুক্ত আসামি ছিল । র‌্যাব-১১, সিপিএসসি, নরসিংদী গোপন সংবাদের ভিত্তিতে এবং আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামির অবস্থান চিহ্নিত ও গ্রেফতার করতে সক্ষম হন। পরবর্তীতে তাকে আইনানুগ কার্যক্রমের জন্য শিবপুর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24