1. admin@mhnews24.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ভূরুঙ্গামারী চা আড্ডায় মুন্সীগঞ্জ থেকে তরুণী এনে গণধর্ষণ অভিযোগে গ্রেফতার ১ ভুট্টা ব্যবসায় ১ কোটি ৬৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগে গ্রেপ্তার ১ নেত্রকোণা দুর্গাপুরে ভার্চুয়ালি যুক্ত হয়ে কৃষি কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান কৃষকের সেবায় নতুন উদ্যোগ, মনোহরদীতে কৃষক কার্ড বিতরণ কার্যক্রম চাঁপাইনবাবগঞ্জ ৬ নং ওর্য়াডে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান ​শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযান ১২টি ভারতীয় চোরাই মোবাইল জব্দ কেশবপুরে সরকারি খাল দখলমুক্ত, কেটে দেওয়া হলো ঘেরের বেড়ি ‘ইত্যাদি’র জনপ্রিয় নানা-নাতি জুটি আজ স্মৃতির পাতায় ‘বড় কোনো পদ না পেলেও আক্ষেপ নেই’—হাসিমুখে যা বললেন লুৎফুজ্জামান বাবর সাতক্ষীরায় শুরু ঐতিহ্যবাহী গুড়পুকুর মেলা

পত্নীতলায় তিন দিন ধরে নিখোঁজ ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার

  • প্রকাশের সময় : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫৪ বার পঠিত

মোকছেদুল ইসলাম
জেলা প্রতিনিধি, নওগাঁ

নওগাঁর পত্নীতলায় তিন দিন ধরে নিখোঁজ থাকা বাবুল (৫৫) নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুর আনুমানিক ৩টার দিকে উপজেলার ফহিমপুর এলাকার একটি ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত বাবুল উপজেলার পদ্মপুকুর পূর্বপাড়া গ্রামের আজগর আলীর ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত তিন দিন ধরে বাবুল নিখোঁজ ছিলেন। পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।
বুধবার দুপুরে ফহিমপুর গ্রামের একটি গ্রামীণ সড়কের পাশে ডোবায় স্থানীয় আমির আলীর ছেলে সামসুল একটি মরদেহ ভাসতে দেখেন। বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা পত্নীতলা থানা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
এ সময় নিহতের ছেলে শাহিন ঘটনাস্থলে এসে মরদেহটি তার বাবা বাবুলের বলে শনাক্ত করেন।
পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নিয়ামুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। পত্নীতলা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শরিফুল ইসলাম ও তিনি যৌথভাবে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
মরদেহ উদ্ধারের ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24