1. admin@mhnews24.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ভূরুঙ্গামারী চা আড্ডায় মুন্সীগঞ্জ থেকে তরুণী এনে গণধর্ষণ অভিযোগে গ্রেফতার ১ ভুট্টা ব্যবসায় ১ কোটি ৬৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগে গ্রেপ্তার ১ নেত্রকোণা দুর্গাপুরে ভার্চুয়ালি যুক্ত হয়ে কৃষি কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান কৃষকের সেবায় নতুন উদ্যোগ, মনোহরদীতে কৃষক কার্ড বিতরণ কার্যক্রম চাঁপাইনবাবগঞ্জ ৬ নং ওর্য়াডে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান ​শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযান ১২টি ভারতীয় চোরাই মোবাইল জব্দ কেশবপুরে সরকারি খাল দখলমুক্ত, কেটে দেওয়া হলো ঘেরের বেড়ি ‘ইত্যাদি’র জনপ্রিয় নানা-নাতি জুটি আজ স্মৃতির পাতায় ‘বড় কোনো পদ না পেলেও আক্ষেপ নেই’—হাসিমুখে যা বললেন লুৎফুজ্জামান বাবর সাতক্ষীরায় শুরু ঐতিহ্যবাহী গুড়পুকুর মেলা

মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ স্ত্রী আটক, স্বামী পলাতক

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৬ বার পঠিত

মোঃ রাসেল শেখ, নড়াইল জেলা প্রতিনিধি:
নড়াইল সদর উপজেলায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ১২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ফাতেমা বেগম (৩০) নামে এক নারীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর (ডিএনসি)। এ সময় তার স্বামী সৈয়দ হোসেন আলী (৪০) ঘটনাস্থলে না থাকায় তাকে গ্রেফতার করা সম্ভব হয়নি। তিনি বর্তমানে পলাতক রয়েছেন বলে জানিয়েছে ডিএনসি।
বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে নড়াইল সদর উপজেলার বাগডাঙ্গা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেফতার ফাতেমা বেগম বাগডাঙ্গা গ্রামের মৃত সৈয়দ রাজা আলীর ছেলে সৈয়দ হোসেন আলীর স্ত্রী। তিনি একই এলাকার মৃত আহমেদ শিকদারের মেয়ে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকেলে ডিএনসির একটি দল বাগডাঙ্গা এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় ফাতেমা বেগমকে আটক করে তার দেহ তল্লাশি করা হয়। তল্লাশিকালে তার হাতে থাকা নীল রঙের জিপার ব্যাগের ভেতর পলিথিনে মোড়ানো অবস্থায় ১২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
অভিযানের সময় ফাতেমার স্বামী সৈয়দ হোসেন আলী ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না। পরে তাকে গ্রেফতারের জন্য অভিযান চালানো হলেও তাকে পাওয়া যায়নি বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।
ডিএনসি আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফাতেমা বেগম দীর্ঘদিন ধরে তার স্বামীর সঙ্গে এলাকায় অবৈধ মাদকদ্রব্যের ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
নড়াইল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপপরিচালক গোলক মজুমদার বলেন, গ্রেফতার ফাতেমা বেগমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মাদকের বিরুদ্ধে ডিএনসির অভিযান অব্যাহত থাকবে।
মাদক নির্মূলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এ ধরনের অভিযান অব্যাহত রাখার পাশাপাশি মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনার প্রত্যয় ব্যক্ত করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24